চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির প্রথম সপ্তাহে কতো আয় করলো ‘অ্যাভাটার ২’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 22, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
অ্যাভাটার ২ সিনেমার চরিত্রের ছবি, নীল ত্বক ও প্রাকৃতিক পরিবেশের পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির প্রথম সপ্তাহ পার করার পথে জেমস ক্যামেরনের আলোড়ন ফেলে দেয়া ছবি ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।

মুক্তির শুরুতেই ট্রেড অ্যানালিস্টরা ধারণা করেছিল, সপ্তাহান্তে ছবিটির আয় ৪০০ থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে গিয়ে ঠেকতে পারে। সে ধারণাই এবার সত্য হলো!

বলিউড মুভি রিভিউজ বলছে,  মুক্তির প্রথম ৬ দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় করেছে ৫৫৬ মিলিয়ন মার্কিন ডলার।

একই সাথে শুধু ভারতেই মুক্তির প্রথম ৬ দিনে ছবিটির আয় ২০০ কোটির বেশি ছাড়িয়ে গেছে। যা বিদেশি চলচ্চিত্র হিসেবে ভারতীয় বক্স অফিসে আয়ের দিক থেকে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর পর দ্বিতীয় স্থানে জায়গা করে নিলো।

পাশাপাশি এবছর ভারতে মুক্তি প্রাপ্ত সর্বোচ্চ আয় কারী সিনেমা হিসেবে এখন পর্যন্ত সেরা ৫ সিনেমার তালিকাতেও স্থান দখল করে নিয়েছে।

২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’। যা মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র জগতে হইচই ফেলে দেয়। কেননা ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছিল ‘অ্যাভাটার’। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ!

এখন পর্যন্ত সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে ছবিটি। শুধু তাই নয়, ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় ‘অ্যাভাটার’।

এরপর থেকেই অগণিত দর্শকের অপেক্ষা পরবর্তী ছবির জন্য। অবশেষে মুক্তি পেল ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সেই ছবিটি।

টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন এবং জন ল্যান্ডাও। এই পর্বে খুবই উচ্চ পর্যায়ের ভিজুয়াল এফেক্ট রয়েছে বলে জানা গেছে। ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালামসহ বেশ কিছু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: অ্যাভাটার ২ইংরেজিকন্নড়জেমস ক্যামেরনতামিলতেলুগুবক্স অফিসলিড বিনোদনসিনেমাহিন্দি
Previous Post

বেশি মানুষ দেখবে এমন ছবিতে রোশান-ভাবনা

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৮৩

Next Post
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৮৩. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৮৩

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২২৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT