চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের শেষ ম্যাচ রাঙানোর আশায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 21, ডিসেম্বর 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে একত্রিত হয়ে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালের শুরুতে এসেছিল অভাবনীয় এক সাফল্য। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় বাংলাদেশ। জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ার পর পুরো বছরে লাল বলে আর জয় পায়নি সাকিব-মুশফিকরা। মিরপুরে ভারতের বিপক্ষে বছর শেষের টেস্টে ভালো করার প্রত্যায় টাইগার শিবিরে।

চট্টগ্রামে ১৮৮ রানে জিতে সিরিজে এগিয়ে আছে ভারত। মিরপুরে শেষ টেস্টের লড়াই শুরু বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রোটিয়া ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানালেন জয়ের স্বাদ নিয়ে বড় দিনের উৎসব করতে বাড়ি যেতে চান তিনি।

‘আমরা জিততে চাই। ভারতের সঙ্গে জিতলে সেটি হবে অনেক বড় অর্জন। আমরা জানি ১৫০ রানে এখানে কাজ হবে না। আমরা জুটি গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে টিকে থাকতে হবে উইকেটে। যেটি আমরা দ্বিতীয় ইনিংসে দেখিয়েছি। আমরা জেতার জন্য মরিয়া। আমিসহ অনেকেই চাই জিতে দেশে ফিরতে, দেরিতে হলেও বাড়ি গিয়ে ক্রিসমাস পালন করতে।’

বাংলাদেশ ক্রিকেট দলের কোচের প্রেস কনফারেন্স, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে লড়াই করলেও তা কাজে আসেনি। হারতে হয়েছে বড় ব্যবধানেই।

দ্বিতীয় ইনিংসে জাকির হাসানের সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ৮৪ রানের সৌজন্যে বাংলাদেশ করে ৩২৪ রান। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইকেটের আচরণ ভিন্ন হলেও আগের ম্যাচ থেকে অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন ডোনাল্ড।

‘আমাদের যদি পেছনে ফিরে তাকাতে হয় তাহলে শুরুটা ছিল দ্বিতীয় ইনিংসেই। আমরা সেটির ওপর নির্ভর করতে পারি। আমরা দেখিয়েছি যে ভারতের সঙ্গে সমানে সমান এগোতে পারি। তবে মিরপুরের উইকেট পুরোপুরি ভিন্ন। দেখা যাক আমাদের সামনে কী অপেক্ষা করছে।’

 

আগের টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি সাকিব। পাঁজরের চোট ও কাঁধের সমস্যার কারণে অস্বস্তি বোধ করছিলেন এ বাঁহাতি স্পিনার। তবে মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড নিশ্চিত করলেন, সাকিব বোলিং করবেন। পাশাপাশি জানিয়ে দিলেন তাসকিন আহমেদও থাকছেন শেষ ম্যাচে।

‘সাকিব ঠিক আছে, সে বল করবে। মিরপুরে ওয়ানডে সিরিজের ম্যাচে সে কিছুটা চোট পেয়েছিল। তবে তা কাটিয়ে উঠেছে। প্রথমত একাদশে তাকে পাওয়া যাবে এবং বোলিংও করবে।’

সাকিবের বোলিং নিয়ে অনিশ্চয়তা থাকায় স্কোয়াডে যোগ করা হয় আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

বিবাহ অনুষ্ঠানে বর ও কনের সাজসজ্জা ও অতিথিদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিঠের চোটের কারণে মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি তাসকিন। চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে খেললেও ছিলেন খরুচে। পুরোপুরি ফিট মনে হয়নি এই ফাস্ট বোলারকে। প্রথম টেস্টে তাকে খেলানো হয়নি ওয়ার্কলোডের কথা চিন্তা করে।

ডোনাল্ড বলেন, ‘তাসকিন ভালো আছে এবং মাঠে নামতে প্রস্তুত। সে গত টেস্ট ম্যাচও খেলতে চেয়েছিল। তবে ছন্দ ও গতির দিক থেকে তার ঘাটতি ছিল যথেষ্ট। গত সপ্তাহে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতির ব্যাপারটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। গতকাল সে এখানে কাজ পুরোপুরি ভালোভাবে শেষ করেছে এবং লড়াইয়ে নামতে সে পুরোপুরি প্রস্তুত।’

চট্টগ্রাম টেস্টে খেলা খালেদ আহমেদের সঙ্গী ইবাদত হোসেন চোট পেয়ে ছিটকে গেছেন। তাসকিন একাদশে ফিরলে রেজাউর রহমান রাজার অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হবে।

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

 

কিপিংয়ে ফিরতে পারেন লিটন দাস। সেক্ষেত্রে নুরুল হাসান সোহান জায়গা হারাতে পারেন। চট্টগ্রামে উভয় ইনিংসেই দুই অঙ্ক ছুঁতে না পারা ইয়াসির আলি রাব্বিরও বাদ পড়ার সম্ভাবনা প্রবল।

শেষ হতে যাওয়া বছরটিতে বাংলাদেশ খেলেছে ৯টি টেস্ট। একটি জয় ও একটি ড্র ছাড়া সাফল্য নেই। বাকি সবগুলোতেই বড় বড় ব্যবধানে হার। বছর শুরুর মতো শেষটা জয়ে রাঙাতে পারলে হয়ত মাঝের আক্ষেপ ভুলতে পারবে বাংলাদেশ দল।

এই ম্যাচের পর বাংলাদেশ আবার মাঠে নামবে নতুন বছর ২০২৩ সালের মার্চে। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে টাইগার ডেরায় আসবে ইংল্যান্ড। মার্চের শেষ দিকে আসবে আয়ারল্যান্ড। টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে আবার বাংলাদেশের সিরিজ খেলার সুযোগ আসবে ২০২৫ সালের আগস্টে। থাকবে ওয়ানডে ও টি-টুয়েন্টি। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। থাকবে টেস্ট ও টি-টুয়েন্টি।

Tags: ২০২২ সালডোনাল্ডবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজমিরপুরলিড স্পোর্টস
Previous Post

ড্রেসিংরুমে সতীর্থদের তাতিয়ে দিয়েছিলেন এমবাপে

Next Post

কোথাও কোথাও মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে

Next Post

কোথাও কোথাও মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT