চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুর টেস্টে বোলিং করবেন সাকিব, ফিরছেন তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 21, ডিসেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করেননি সাকিব আল হাসান। পাঁজরের চোট ও কাঁধের সমস্যার কারণে অস্বস্তি বোধ করছিলেন এ বাঁহাতি স্পিনার। তবে মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড নিশ্চিত করলেন, সাকিব বোলিং করবেন। পাশাপাশি জানিয়ে দিলেন তাসকিন আহমেদও থাকছেন শেষ ম্যাচে।

‘সাকিব ঠিক আছে, সে বল করবে। মিরপুরে ওয়ানডে সিরিজের ম্যাচে সে কিছুটা চোট পেয়েছিল। তবে তা কাটিয়ে উঠেছে। প্রথমত একাদশে তাকে পাওয়া যাবে এবং বোলিংও করবে।’

সাকিবের বোলিং নিয়ে অনিশ্চয়তা থাকায় স্কোয়াডে যোগ করা হয় আরেক বাঁহাতি নাসুম আহমেদকে।

পিঠের চোটের কারণে মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি তাসকিন। চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে খেললেও ছিলেন খরুচে। পুরোপুরি ফিট মনে হয়নি এই ফাস্ট বোলারকে। প্রথম টেস্টে তাকে খেলানো হয়নি ওয়ার্কলোডের কথা চিন্তা করে।

ডোনাল্ড বলেন, ‘তাসকিন ভালো আছে এবং মাঠে নামতে প্রস্তুত। সে গত টেস্ট ম্যাচও খেলতে চেয়েছিল। তবে ছন্দ ও গতির দিক থেকে তার ঘাটতি ছিল যথেষ্ট। গত সপ্তাহে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতির ব্যাপারটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। গতকাল সে এখানে কাজ পুরোপুরি ভালোভাবে শেষ করেছে এবং লড়াইয়ে নামতে সে পুরোপুরি প্রস্তুত।’

চট্টগ্রাম টেস্টে খেলা খালেদ আহমেদের সঙ্গী ইবাদত হোসেন চোট পেয়ে ছিটকে গেছেন। তাসকিন একাদশে ফিরলে রেজাউর রহমান রাজার অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হবে।

Tags: তাসকিন আহমেদবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজমিরপুরলিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

দায়িত্বশীল সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী

Next Post

চ্যানেল আইয়ে রাজীব মণি দাসের রচনায় ‘কৃপণ বাবা’

Next Post
বাংলাদেশি যুবক প্রকৃতির মাঝে দাঁড়িয়ে, শান্ত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে রাজীব মণি দাসের রচনায় ‘কৃপণ বাবা’

প্রজনন স্বাস্থ্য সেবায় স্বতন্ত্র পেশাজীবী মিডওয়াইফের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রজনন স্বাস্থ্য সেবায় স্বতন্ত্র পেশাজীবী মিডওয়াইফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT