চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্বশীল সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 21, ডিসেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী দায়িত্বশীল সরকার নিয়ে ভাষণ দিচ্ছেন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: জাতির প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্বশীল সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশের সাধারণ মানুষের উন্নয়নে বিশ্বাস করে।

বুধবার ২১ ডিসেম্বর সকাল ১০টায় দেশের ৫০টি জেলায় নির্মাণ করা ১০০ মহাসড়ক উদ্বোধন করার প্রাক্কালে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যেন শান্তি, নিরাপত্তায় থাকতে পারে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

শেখ হাসিনা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি বাঙালি যেন তৈরি হয়, সেই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। এরই মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি। এবার আমরা ই-জনগোষ্ঠী তৈরির কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা খাদ্য নিরাপত্তা, পর্যাপ্ত পুষ্টি, উচ্চশিক্ষা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কাজও আমারাই করছি। এর মাধ্যমেই বঙ্গবন্ধুর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যাবে।

শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি যোগাযোগ নিশ্চিত করা, সেটা আমরা করছি। বিজয়ের মাসের উপহার হিসেবে আমি এই ১০০টি মহাসড়ক তুলে দিলাম।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল টাঙ্গাইল ও খুলনা জেলা। বাকি জেলাগুলো প্রোজেক্টরের মাধ্যমে যুক্ত ছিল।

এর আগে প্রধানমন্ত্রী নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধন করেন। ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুগুলো উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

সোমবার ৭ নভেম্বর সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একসঙ্গে নবনির্মিত সেতুগুলোর উদ্বোধন করেন তিনি।

১০০টি সেতুর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।

Tags: উন্নয়নপ্রধানমন্ত্রী শেখ হাসিনামহাসড়কসরকার
Previous Post

গাইবান্ধায় পতিত জমিতে সরিষা চাষ

Next Post

মিরপুর টেস্টে বোলিং করবেন সাকিব, ফিরছেন তাসকিন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর টেস্টে বোলিং করবেন সাকিব, ফিরছেন তাসকিন

বাংলাদেশি যুবক প্রকৃতির মাঝে দাঁড়িয়ে, শান্ত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে রাজীব মণি দাসের রচনায় ‘কৃপণ বাবা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT