চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল ভর্তি দর্শক দেখলো উদীচীর ‘নকশী কাঁথার মাঠ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 20, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
উদীচীর নকশী কাঁথার মাঠের নাট্য পরিবেশনা, দর্শক ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সাহিত্যের অমর কাহিনী কাব্য, পল্লীকবি জসীমউদ্দিন রচিত “নকশী কাঁথার মাঠ” মঞ্চায়ন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদ। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হয় এ গীতি নৃত্যনাট্য।

১৯২৯ সালে প্রকাশিত এই অনন্যসাধারণ আখ্যান কাব্যের রচয়িতা পল্লীকবি জসীমউদ্দীন। যখন বাংলা কবিতায় ইউরোপীয় ধাঁচের আধুনিকতার জোয়ার বইছে, ঠিক তখন তিনি গ্রামীণ জীবন, ঐতিহ্য, প্রেম, বিরহ, সমাজ, অর্থনীতি, সুখ, দুঃখ, আচার অনুষ্ঠান, শোষণ বঞ্চনা, শ্রেণী চেতনা, আর শ্রেণী সংগ্রামের কথা দিয়ে নানান প্রকৃতি ও বর্ণের সমন্বয়ে জীবন্ত চরিত্রের প্রেরণায় রূপদান করেন “নকশী কাঁথার মাঠ” কাব্যের।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের রূপা তথা রূপাই আর বনগায়ের সোনা তথা সাজু’র জীবনের নানান উত্থান পতনের আখ্যান, কাব্যের সুতায় রঙিন করেছেন কবি। একই মাঠের দুইপাশে দুই গ্রাম। এক গাঁয়ের ছেলে রূপাই এর অন্য গাঁয়ের একটি মেয়ে সাজুর সাথে প্রথম দেখা, প্রেম, প্রণয়, বিবাহ, ধান নিয়ে কাইজ্জা, পুলিশি অত্যাচার নির্যাতন, অতঃপর রূপাইয়ের বিরহে সাজুর মৃত্য এবং সাজুর দুঃখে রুপাইয়ের গমন আর এই সকল ঘটনার সাক্ষী সাজুর নকশী কাঁথা।

বাংলা সাহিত্যের এই অনবদ্য কাহিনী কাব্য অবলম্বনে আনিসুর রহমান রাজুর নির্দেশনায়, উদীচী কেন্দ্রীয় সংসদের নাটক বিভাগের সার্বিক সহযোগিতায়, গোপালগঞ্জ জেলা সংসদের পরিবেশনায় গীতিনৃত্যনাট্যটি তন্ময় হয়ে উপভোগ করেন হলে উপস্থিত দর্শকরা।

Tags: উদীচীগফরগাঁওপল্লীকবি জসীমউদ্দীনলিড বিনোদনশিল্পকলাসোনাই
Previous Post

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ ৪টি অভিযোগ আনার সুপারিশ

Next Post

ভিড়ের মাঝে দক্ষিণী সুপারস্টার দর্শনকে চপ্পল ছুঁড়লেন এক ব্যক্তি

Next Post
দর্শন ভিড়ের মাঝে চপ্পল ছুঁড়ে যাচ্ছেন, জনসমাগমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিড়ের মাঝে দক্ষিণী সুপারস্টার দর্শনকে চপ্পল ছুঁড়লেন এক ব্যক্তি

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT