চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি ঋণ বিতরণে তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 19, ডিসেম্বর 2022
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি ঋণ বিতরণ লক্ষ্য পূরণে ব্যর্থ ব্যাংকগুলোর অর্থ নিয়ে একটি তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক, ঐ তহবিল থেকে আবার ঋণ নিয়ে কৃষকদের মাঝে সর্বোচ্চ ৮% হারে বিতরণ করতে হবে, বরাদ্দ পাওয়ার ১৮ মাসের মধ্যে ব্যাংক ২% হারে সুদসহ আসল ফেরত দিতে হবে বাংলাদেশ ব্যাংককে।

সোমবার এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলেছে, এখন থেকে কোন ব্যাংক কৃষি ও পল্লী ঋণ বিতরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের অনর্জিত অংশ জমা রাখা হবে তহবিল আকারে, যা ‘বাংলাদেশ ব্যাংক অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড-বিবিএডিসিএফ নামে পরিচিত হবে।

বিবিএডিসিএফ’ এ জমাকৃত অর্থ ব্যাংকের চাহিদা অনুযায়ী সক্ষমতার ভিত্তিতে বরাদ্দ করা হবে। ব্যাংকসমূহ বরাদ্দ প্রাপ্তির সর্বোচ্চ ১৮ মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংককে দুই শতাংশ হারে সুদসহ আসল পরিশোধ করবে।

ব্যাংকসমূহ বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের ‘কৃষি ও পল্লী ঋণ নীতিমালা’ অনুযায়ী ৮ শতাংশ সুদ হারে কেবলমাত্র নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে কৃষি ও পল্লী ঋণ হিসেবে গ্রাহক পর্যায়ে বিতরণ করবে। ঋণ প্রদানকারী ব্যাংকসমূহের ঋণ ঝুঁকি কমাতে বিবিএডিসিএফ’ থেকে গ্রাহক পর্যায়ে বিতরণকৃত ঋণের এক শতাংশ সুদের সমপরিমাণ অর্থ জমা করে সংশ্লিষ্ট ব্যাংককে রিস্ক মিটিগেশন ফান্ড গঠন করতে হবে এবং বিতরণকৃত ঋণের ১ শতাংশ সুদের সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের স্থিতিপত্রের মূলধনের উপাদান হিসাবের একটি খাত হিসেবে প্রদর্শনপূর্বক যথাযথভাবে প্রদান করতে হবে।

ঐ তহবিল থেকে বিতরণ করা ঋণের বিপরীতে আদায় করা সুদের অবশিষ্ট ৪ শতাংশ সংশ্লিষ্ট ব্যাংক আয় খাতে নিতে পারবে।

Tags: বাংলাদেশ ব্যাংক
Previous Post

দর্শককে তৃপ্তি দিবে ‘কাগজ’: নির্মাতার আশ্বাস

Next Post

বিশ্বকাপে ফাইনালের হ্যাটট্রিকম্যান এমবাপে কী পেলেন?

Next Post
এমবাপে বিশ্বকাপ ফাইনালের হ্যাটট্রিকম্যান, কী পেলেন?. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ফাইনালের হ্যাটট্রিকম্যান এমবাপে কী পেলেন?

রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT