চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিরো অ্যাওয়ার্ড পেলেন গিরিধর দে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 18, ডিসেম্বর 2022
in অন্যান্য
A A
গিরিধর দে হিরো অ্যাওয়ার্ড গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বেচ্ছাশ্রমে নিজ উদ্যোগ ও অর্থায়নে দেশ ও জাতির কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরুপ ‘হিরো অ্যাওয়ার্ড ২০২২’ পেলেন গিরিধর দে । বাংলাদেশের সর্ববৃহৎ ইতিহাস চর্চা কেন্দ্রিক সংগঠন ও সংগ্রহশালা ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ নামক একটি প্ল্যাল্টফর্ম প্রতিষ্ঠা ও পরিচালনার জন্যই এই পুরস্কার পান তিনি।

শনিবার দুপুরে বাংলাদেশ লায়নস ফাউন্ডেশনের উদ্যোগে আরভি ফাউন্ডেশনের আয়োজনে লিডারস সামিট ও হিরো অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানে দেশের প্রায় দুই হাজার আবেদনকারী সংগঠনের ভেতর বিজয়ী ঘোষিত হয়ে পুরস্কার গ্রহণ করেন গিরিধর দে । এসময় তার হাতে পুরস্কার তুলে দেন একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী সুজতা আজিম ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহিদুর রশিদ ভূইয়া ।

গিরিধর দে একজন সমাজকর্মী ও তরুণ গবেষক । দেশব্যাপী বাংলার আবহমান ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সংস্কৃতি, প্রত্মতাত্ত্বিক নিদর্শণের ঐতিহাসিক দলিলাদি সংগ্রহ, চর্চা, গবেষণা, প্রচার, তথ্যবিকৃতিরোধ ও ডিজিটালভাবে সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও করেন তিনি । তার প্রতিষ্ঠিত প্ল্যাল্টফর্ম ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ এখন সাড়া দেশে তুমুল আলোচিত । শুধুমাত্র অনলাইনেই ফলোয়ার সংখ্যা প্রায় ১৫ লাখ। প্রতি সপ্তাহে তাদের রিচ/পাঠক সংখ্যা প্রায় আড়াই কোটি । ঐতিহাসিক দলিলাদি সংগ্রহ ও তথ্যবিকৃতিরোধ ২০১৬ সালে এর যাত্রা । ৬ বছরে যার সংগ্রহ সংখ্যা প্রায় ৮০ হাজার। ভবিষ্যতে ডিজিটাল মিউজিয়াম করতে চান তারা ।

গিরিধর দে-এর জন্ম ২ ডিসেম্বর ১৯৯৫ সালের ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চাঁদহাট গ্রামের এক উচ্চবংশীয় পরিবারে । পিতা সুধীর কুমার দে ও মা রীনা রানী দে । গিরিধরের শৈশব গ্রামেই কেটেছে । তিনি চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও মুকসুদপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও স্নাতকোত্তর সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে অতি সম্প্রতি হিসাববিজ্ঞান বিষয়ে সম্পন্ন করেছেন । তিনি ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ।

দেশব্যাপী ভিন্নধর্মী উদ্যোগ ও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’ সহ নানাসময়ে নানা পদকে ভূষিত হয়েছেন ।

Previous Post

নিউইয়র্কে মহান বিজয় দিবস উদযাপন

Next Post

শীতার্ত মানুষদের কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র

Next Post
শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতার্ত মানুষদের কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র

মেসি ও দীপিকা ছবি, ফুটবল ও ফ্যাশন সংযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির সঙ্গে সেলফি তুলবেন দীপিকা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT