চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাবগুলোকে ২০০ মিলিয়নের বেশি ভর্তুকি দিচ্ছে ফিফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 17, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ফুটবল খেলোয়াড়দের ছবি, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিনামূল্যে কিছুই মেলে না’— বিষয়টি হাড়েহাড়ে টের পাচ্ছে ফিফা। ইউরোপজুড়ে যখন লিগগুলো মৌসুমের মাঝপথে ঠিক তখন কাতার বিশ্বকাপ আয়োজন করায় ভর্তুকি দিতে হচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। আটশতাধিক আন্তর্জাতিক খেলোয়াড় ছাড়ায় ২০০ মিলিয়ন ডলারের বেশি পেতে চলেছে ক্লাবগুলো।

খেলোয়াড় ছাড়ার পর অর্থ পেতে কিছু নিয়ম মানতে হয়েছে নির্দিষ্ট ক্লাবকে। ক্ষতিপূরণ সেসব ক্লাবই পাবে, যাদের ফুটবলাররা বিশ্বকাপের আগের দুই বছর ওই ক্লাবগুলোতে খেলেছেন। পুরো অর্থও ভাগ হবে নির্ধারিত তিনভাগে। অবশ্য খেলোয়াড় যতদিন বিশ্বকাপে টিকে থাকবেন, ততদিন ১০ হাজার ডলার করে গুনবে ফিফা। সেই হিসেবে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ পেতে চলেছে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি।

ক্লাব বেনিফিট প্রোগ্রামের অন্তর্ভুক্ত অর্থ সহায়তার বিষয়টি যদিও এবারই প্রথম নয়, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়েছিল ক্লাবগুলো। এবার প্রায় ২৭ মিলিয়ন ডলার পেতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোই। শীর্ষ পাঁচ আয় করা ক্লাবের মাঝে নেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি ৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে চলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। আয়ের দিক থেকে শীর্ষ পাঁচে থাকা বাকি ক্লাবগুলো হল বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও টটেনহ্যাম। চেলসি আয় করতে চলেছে ২.৮৬ মিলিয়ন, ইউনাইডেট পাবে ২.৬৫ মিলিয়ন ও টটেনহ্যাম ঝুলিতে পুরবে ২.৪ মিলিয়ন ডলার।

খবর, জুলিয়ান আলভারেজ, জ্যাক গ্রিলিশ-সহ ১৬ খেলোয়াড় ছাড়ায় পাউন্ডের হিসেবে ৪.৫ মিলিয়ন পেতে চলেছে সিটিজেন ক্লাবটি। ১৭ খেলোয়াড় ছেড়ে বার্সেলোনা পাবে ৩.৩২ মিলিয়ন পাউন্ড। ১৫ খেলোয়াড় ছেড়ে ৪৮ লাখ ডলার পাবে রিয়াল মাদ্রিদ। লিগ ওয়ানের ক্লাব পিএসজি মেসি, এমবাপেদের ছেড়ে পাচ্ছে ৩৮ লাখের বেশি ডলার। ১১ খেলোয়াড় ছাড়া বায়ার্ন মিউনিখের আয় সেখানে ২৬ লাখের কিছুটা বেশি।

বিশ্বকাপে নির্দিষ্ট খেলোয়াড় ফিফার থেকে কত টাকা করে ভর্তুকি পাবে তারও একটি হিসেব আছে। কাতারে পৌঁছানোসহ টুর্নামেন্টে যত সময় খেলোয়াড়টির দল টিকে থাকবে, সেটির উপর ভিত্তি করে অর্থ আবেদন করতে পারবে খেলোয়াড়টির ক্লাব। গ্রুপপর্বে পর্যন্ত টিকে যাওয়া খেলোয়াড়দের উপর দেড় লাখ পাউন্ড, শেষ ষোলোতে পৌঁছালে পৌনে দুই লাখ পাউন্ড আবদার করতে পারবে।

সংখ্যাটি বেড়ে কোয়ার্টার ফাইনালে ২.২৭ হাজার পাউন্ড, সেমিফাইনালে ২.৬০ হাজার পাউন্ড এবং ফাইনাল পর্যন্ত খেলা খেলোয়াড়ের উপর ৩ লাখ পাউন্ড করে দাবি করতে পারবে ক্লাবগুলো।

Tags: এমবাপেকাতার বিশ্বকাপ-2022ফিফাবার্সেলোনাভর্তুকিমেসিম্যান সিটিরিয়াল মাদ্রিদসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

বাংলাদেশের প্রয়োজন ২৪১ রান, ভারতের ৪ উইকেট

Next Post

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু

জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT