চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভরপেট খাবার জোটে না বিএসএফ সদস্যদের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 10, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

ভরপেট খাবার জোটে না বলে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। ফেসবুকে ভিডিও প্রকাশ করে ভারতীয় সেই দুরাবস্থার কথা সামনে এনেছেন সেদেশের একজন কনস্টেবল।

তেজ বাহাদুর যাদব নামের ওই কনস্টেবল তিনটি আলাদা আলাদা ভিডিও প্রকাশ করেছেন। সবমিলিয়ে ৪ মিনিট দৈর্ঘ্যের। তাতে সীমান্তরক্ষী বাহিনীর নিম্নমানের খাবারের নমুনা সবার সামনে তুলে ধরেছেন।

৪০ বছর বয়সী তেজ বাহাদুর জানান, ‘‌খাবার বলতে সকালে আধপোড়া পরোটা ও চা খেতে দেয়া হয়। আচার বা তরকারির থাকে না। দুপুরে ডাল, রুটি। ডাল না বলে তাকে লবণ মেশানো হলুদ গোলা পানি বলাই ভাল। দেশের জওয়ানরা দিনে ১১ ঘণ্টা কাজ করেন। এক মূহুর্তও বসার সুযোগ হয় না। কিন্তু এই খাবার খেয়ে এত খাটুনি কি সম্ভব?‌ এমনও হয়, যেদিন খাবার জোটে না। তখন খালি পেটে ঘুমোনো ছাড়া উপায় থাকে না।’‌

তার মতে, ‘‌এতে সরকারের কোনও দোষ নেই। তারা তো সময়মতোই সবকিছু পাঠিয়ে দেয়। কিন্তু ওপরওয়ালাদের দুর্নীতির জেরে তা সেনাদের কাছে পৌঁছায় না।’‌

সীমান্তরক্ষী বাহিনীর দুরবস্থা নিয়ে মুখ খোলায় তার জীবনের ঝুঁকি বাড়তে পারে বলে জানিয়েছেন তেজ বাহাদুর। কিন্তু কী দুর্বিসহ কষ্টের মধ্যে তাদের দিন কাটছে, তা যেন দেশের মানুষ জানতে পারেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন তিনি। তদন্তের দাবি করেছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় টনক নড়ে ভারতের কেন্দ্র সরকারের।

এনডিটিভি জানায়, টুইটারে কেন্দ্রীয় স্বরাষট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ‘‌ভিডিওটি দেখেছি। বিস্তারিত রিপোর্ট তৈরি করতে নির্দেশ দিয়েছি স্বরাষ্ট্র সচিবকে। দোষী প্রমাণিত হলে কাউকে ছাড় দেয়া হবে না।’‌

সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, ২০১০ সালে ঊর্দ্ধতন এক কর্মকর্তাকে হুমকি দেয়ায় তেজ বাহাদুরকে চার বছরের জন্য সাসপেণ্ড করা হয়। সেই রাগ মেটাতে যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছেন তিনি।

Tags: ভারতীয় সেনাবাহিনী
Previous Post

‘ভালোবাসা এমনই হয়’ সিনেমার প্রথম দর্শনে উজ্জ্বল মিম

Next Post

পৃথিবীর কেন্দ্রের ‘হারানো মৌলের’ খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা?

Next Post

পৃথিবীর কেন্দ্রের ‘হারানো মৌলের’ খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা?

কানাডায় কমিউনিটি রেডিওর ভিন্ন আয়োজন ‘বাংলার গান ও কথা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT