চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনার পর বাতিস্তুতাকে ছাড়িয়ে মেসির রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 পূর্বাহ্ন 14, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের লিওনেল মেসি মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে আর্জেন্টিনা জার্সিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে বাতিস্তুতার পাশে বসেছিলেন, সেমিতে পেনাল্টি থেকে জাল খুঁজে নিয়ে রেকর্ডটি একার করে নিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার আসরেই পেছনে ফেললেন স্বদেশি কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে।

লুসেইল স্টেডিয়ামে শেষ চারের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আছে আলবিসেলেস্তেরা। খেলার ৩৩ মিনিটে আলভারেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন মেসি, গড়েন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ১১ গোলের রেকর্ড।

শেষ আটে ডাচদের বিপক্ষে পাওয়া গোলে বাতিগোল-খ্যাত বাতিস্তুতার ১০ গোলের পাশে বসেন মেসি। সেরা ষোলোর মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপে ৮ গোল টপকে যান এলএম টেন।

বিশ্বকাপে আগের আসরগুলোতে করা ৬ গোল নিয়ে কাতারে এসেছেন লিও। ৩৫ বর্ষী মহাতারকা এবার ৬ ম্যাচে এখন পর্যন্ত ৫ গোল করে ফেললেন। পুরো বিশ্বকাপ ক্যারিয়ারে ১১ বার জাল খুঁজে পেয়েছেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। ক্রোয়েটদের বিপক্ষে বাকি খেলায় এবং ফাইনালে যেতে পারলে রেকর্ডটি বাড়িয়ে নেয়ার সুযোগ মেসির সামনে।

Tags: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়ামেসিম্যারাডোনাসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

Next Post

রেকর্ডময় মেসি, দৃষ্টিনন্দন আলভারেজ, ফাইনালে আর্জেন্টিনা

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ডময় মেসি, দৃষ্টিনন্দন আলভারেজ, ফাইনালে আর্জেন্টিনা

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT