চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে বসছে সুনীল কন্যার বিয়ের আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 13, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
দুটি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের শুরু থেকেই গুঞ্জন চলছে বলিউড তারকা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান কে এল রাহুলের বিয়ে নিয়ে!

শোনা গিয়েছিলো, এ বছরের ডিসেম্বর কিংবা আগামি জানুয়ারির শুরুতেই চার হাত এক হবে আথিয়া-রাহুলের। তবে এবার জানা গেল, তাদের বিয়ের আসল তারিখ সম্পর্কে।

সম্প্রতি পাওয়া খবর অনুসারে, জানুয়ারির ২১ থেকে ২৩ তারিখের মধ্যে বসবে তাদের বিয়ের আসর। যার কারণে ইতোমধ্যেই জানুয়ারিতে (বাংলাদেশের টেস্ট সিরিজ শেষের পর) বিসিসিআইয়ের কাছে ছুটি চেয়েছেন রাহুল।

আথিয়া-রাহুলের ঘনিষ্ঠ এক সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, ডিসেম্বরের শেষ থেকেই তারা নিমন্ত্রণপত্র পাঠানো শুরু করবেন। জানুয়ারির ২১ থেকে ২৩ ফাঁকা রাখার কথা বলা হবে। তবে আথিয়ার পরিবারের তরফে এই খবরে অবশ্য শিলমোহর দেওয়া হয়নি এখনো। ওই সূত্রের দাবি, গোটা পরিবারই ব্যস্ত প্রস্তুতিতে।

জানা গেছে, দক্ষিণী মতেই বিয়ে হবে রাহুল-আথিয়ার। আর সেটাও খুব জাঁকজমক ভাবে। হলুদ-মেহেন্দি-সংগীতের অনুষ্ঠান হবে বিয়ের আগেই।

মাসখানেক আগে থেকেই সুনীলের খাণ্ডালার বাংলোতে বিয়ের ডেকারেশনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । গত মাসে তো তিনি মেয়ের বিয়ে ‘জলদি হবে’ এমনটাও বলেও দিয়েছিলেন।

বিগত তিন বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন রাহুল-আথিয়া। প্রায়ই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের। এমনকি ছুটির দিনগুলোতেও তারা পাশাপাশি থাকেন।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

Tags: আথিয়া শেঠিকে এল রাহুলবিয়ে
Previous Post

অপরিণত শিশুর নিরাপদ আবাস কৃত্রিম মাতৃগর্ভ

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির নেতাদের সৌজন্য সাক্ষাত

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির নেতাদের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির নেতাদের সৌজন্য সাক্ষাত

দিনাজপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয় ভ্রাম্যমান আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT