চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়-নিপুণ: ১৫ বছর পর একসঙ্গে অভিনয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 11, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
জয়-নিপুণ ১৫ বছর পর একসঙ্গে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপস্থাপনা দিয়ে দর্শকদের কাছে ব্যাপক আলোচিত হয়েছেন শাহরিয়ার নাজিম জয়। সেই জনপ্রিয়তার সুবাদে আলোচিত হয়েছেন। অন্যদিকে, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে চলতি বছর দর্শকদের কাছে অভিনেত্রী নিপুণও আলোচিত হয়েছেন। তার বিভিন্ন বক্তব্য ও ভিডিও ক্লিপস হুমড়ি খেয়ে দেখেছেন দর্শক! সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই দুই শিল্পী জয় ও নিপুন এবার একটি নাটকে একসঙ্গে অভিনয় করলেন।

চ্যানেল আই টিমের নির্মাণে ‘ফুলের বাগানে সাপ’ নামের নাটকে প্রায় ১৫ বছর পর আবার একসঙ্গে অভিনয় করলেন তারা। কথা সাহিত্যিক ইমদাদুল হক মিললের একটি গল্পের অনুপ্রেরণায় এবং ফরিদুর রেজা সাগরের মূল পরিকল্পনায় নির্মিত হয়েছে এ নাটক। প্রচার হবে জানুয়ারিতে।

জয়-নিপুণ ছাড়াও বিশেষ এই নাটকে আরও অভিনয় করছেন বি এম আজাদ, অনামিকা যুতি, সেহেঙ্গাল বিপ্লব প্রমুখ। নির্মাণ সূত্রে জানা যায়, ময়মনসিংহের একটি রিসোর্টে দুদিন আগে ‘ফুলের বাগানে সাপ’র শুটিং শেষ হয়েছে। স্বামী স্ত্রীর ঝগড়া, ভালোবাসা, মন কষাকষির গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

গল্পটা ৮০-এর দশকের। সেই সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে যে ঝামেলা ছিল, সেটা এই ডিজিটাল যুগেও বিরাজমান। সেই সময়ের অনুপ্রেরণায় নাটকটি এই সময়কার চিত্রায়ন করা হয়েছে। শাহরিয়ার নাজিম জয় জানান, উপস্থাপনার সঙ্গে অভিনয়ে একটু বেশী আগ্রহ থাকার কারণে তিনি কাজটি করলেন।

এর আগে আশুতোষ সুজনের পরিচালনায় একটি নাটকে প্রথম অভিনয় করেছিলেন শাহরিয়ার নাজিম জয় ও নিপুণ আক্তার। ১৫ পর বছর নতুন করে তারা আবার জুটি বাঁধলেন। নিপুণ জানান, দীর্ঘদিন পর জয়ের সঙ্গে অভিনয় তিনি উপভোগ করেছেন। সেইসঙ্গে চ্যানেল আইয়ের ভিন্নধর্মী উদ্যোগে নির্মিত কাজ বলেই এর সঙ্গে আছেন। তিনি বলেন, আমার বিশ্বাস জয় ভাইয়ের সঙ্গে আমাদের এই প্রডাকশনটি দর্শক উপভোগ করবেন।

শাহরিয়ার নাজিম জয় মনে করেন, বর্তমানে অভিনেতা হিসেবে তার দ্বিতীয় ইনিংস চলমান। চলতি বছর রায়হান রাফী ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’ দিয়ে তার দুর্দান্ত কামব্যাক হয়েছে। দীর্ঘদিন পর জয়ের অভিনয়ে দর্শক এতটাই মুগ্ধ হয়েছেন যে, সেই প্রতিক্রিয়া তার মন ছুঁয়ে গেছে। তাই দর্শকদের চাওয়ায় জয় বেছে বেছে অভিনয় করছেন। সেই ধারাবাহিকতায় শঙ্খ দাস গুপ্তের নতুন ওয়েব সিরিজ ‘গুটি’-তে অভিনয় করেছেন তিনি।

‘ফুলের বাগানে সাপ’ প্রসঙ্গে জয় বলেন, বিভিন্ন এক্সপেরিমেন্টাল চরিত্র করছি। আগে যেমন প্রধান চরিত্র করতাম এখনও তাই করছি। দর্শকদের কাছে নতুন করে পরীক্ষা দিয়ে ‘লেটার মার্কস’ পেয়েছি বিধায় আবার অভিনয় করছি। এই জার্নিটা আমি ভীষণভাবে এনজয় করছি। ‘ফুলের বাগানে সাপ’র মাধ্যমে নিপুণের সঙ্গে প্রায় ১৫ বছর পর একসঙ্গে কাজ করলাম। শুটিং সেটে মজা করেই আমরা আলাপ করছিলাম দুই ভাইরাল একসঙ্গে কাজ করছি।

Tags: ইমদাদুল হক মিলননিপুণফরিদুর রেজা সাগরভাইরাললিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়
Previous Post

মরক্কো কি চমক দেখাতে পারবে?

Next Post

মির্জা ফখরুলসহ নেতাকর্মীদের মুক্তি দাবি গণতন্ত্র মঞ্চের

Next Post
নেতাকর্মীদের মুক্তি দাবি নিয়ে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলসহ নেতাকর্মীদের মুক্তি দাবি গণতন্ত্র মঞ্চের

দুই যুবক-যুবতী মোবাইল ফোনে ছবি তুলছেন, যুবতী সাদা পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারকে ছেড়ে নতুন প্রেমে মজেছেন দিশা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT