চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপিদের পদত্যাগের হুমকি বিএনপি’র ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 10, ডিসেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
বিএনপি’র পদত্যাগের হুমকি নিয়ে আওয়ামী লীগের সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি’র এমপিদের পদত্যাগের হুমকিকে রাজনৈতিক স্ট্যান্টবাজি হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ বলেছে, সাতজন গেলে জাতীয় সংসদ অচল হয়ে পরবে তা ভাবার কোন কারণ নেই।

ক্ষমতাশীল দলের নেতারা বিএনপি নেতাদের উদ্দেশ করে বলেছেন তারা যেন মাঠে নয়, সংসদে গিয়ে পদত্যাগ করেন। আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জয় নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

শনিবার সাভার আওয়ামী লীগের এই কর্মসূচিতে লক্ষ্য ছিলো নিজেদের রাজনৈতিক শক্তির প্রদর্শন তেমনি জানান দেয়ার পাশাপাশি ১০ ডিসেম্বরকে ঘিরে রাজপথ দখলে রাখা। সাভার রেডিও কলোনীতে আয়োজিত ঢাকা জেলার সাভার, ধামরাই ও আশুলিয়া পৌর আওয়ামী লীগের এই জনসভাকে কেন্দ্র করে মিছিলে-শ্লোগানে উত্তাল ছিলো রাজপথ।

আওয়ামী লীগ নেতারা বিএনপির প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, ১০ ডিসেম্বরের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করার কথা বলেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলেও জাতীয় সংসদের কিছু যায় আসে না। তাদের সাতজন চলে গেলে সংসদ অচল হবে না।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধাকে ‘ভুল’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘‘জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে।’’

ওবায়দুল কাদের বলেন, ‘‘সাড়ে ৩শ আসনের বিপরীতে ৬/৭ টি আসনের কারণে সংসদ অচল হবে না। সমাবেশের নামে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, এ টাকা কোন ব্যবসায়ী কোন শিল্পপতি দিচ্ছে তা আমরা সব জানি, সময় মত তা প্রকাশ করা হবে।’’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘‘সাড়ে ৩শ’র মধ্যে বিএনপির ৭ জন সংসদ সদস্য পদত্যাগে সরকারের কিছু যায় আসে না। শুনলাম তাদের (বিএনপি) সাত জন এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গণতান্ত্রিক অধিকার আছে আপনি পদত্যাগ করতে পারেন। কিন্তু সেটা মাঠে হয় না, স্পিকারের কাছে দিতে হয়। এখানেও রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সাড়ে ৩শ জনের মধ্যে ৭ জনের পদত্যাগে সরকারের কিছু যায় আসে না।’’

তারেক রহমান লণ্ডনে বসে সন্ত্রাস করছে বলে অভিযোগ করে দলের কর্মীদের সতর্ক থাকতে বলেন নেতারা। বিএনপিকে মিত্যাবাদীর দল উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেন, রাজপথ আজ শেখ হাসিনার কর্মীদের দখলে।

Tags: আওয়ামী লীগ নেতাওবায়দুল কাদেরমাহবুব-উল আলম হানিফ
Previous Post

বিএনপি’র এমপিদের পদত্যাগের হুমকি রাজনৈতিক স্ট্যান্টবাজি: আওয়ামী লীগ

Next Post

জেসিআই টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ

Next Post
দশ তরুণ জেসিআই টিওওয়াইপি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেসিআই টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ

বিএনপি’র আন্দোলনের জন্য বিশাল জনসমাগম ও প্ল্যাকার্ডের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপি’র আন্দোলনের ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT