চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান, আবৃত্তি ও আলোচনায় পাঠাগারের বর্ষপূর্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 10, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
পাঠাগারের বর্ষপূর্তি উদযাপন, শিশু ও বয়স্ক সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিষ্ঠার ১ বছর উদযাপন করেছে বজলুর রহমান পাঠাগার। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামের এফ আদর্শ বিদ্যাকাননের পাঠাগার কক্ষে গান, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সীমিত পরিসরে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষানুরাগী ও সমাজকর্মী বজলুর রহমান, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি ফজিলাতুন্নাহার, সাংবাদিক ও নাট্যকর্মী পাভেল রহমান, ইঞ্জিনিয়ার মোস্তফা মো. মহসিন, স্কুল শিক্ষক নূর সালাম ও এফ আর আদর্শ বিদ্যাকাননের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিছ আক্তার। সঞ্চালনা করেন তানহা ও নুসরাত। এছাড়া গান ও আবৃত্তি পরিবেশন করে পাঠাগারের শিক্ষার্থীরা।

পাঠাগারের সমন্বয়ক তানহা ও নওরিন জানায়, বেশিরভাগ সদস্যের স্কুলে বার্ষিক পরীক্ষা চলমান থাকায় পাঠাগারের জন্মদিনটি এবার সীমিত আয়োজনে উদযাপন করা হয়েছে। তবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ষপূর্তির মূল অনুষ্ঠানটি আরো বড় পরিসরে আয়োজন করা হবে। সেখানে পাঠাগারের শিক্ষার্থীদের পাশাপাশি আমন্ত্রিত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও পরিবেশনায় অংশ নেবেন।

অনুষ্ঠানে বজলুর রহমান বলেন, শিক্ষা, সংস্কৃতির আলো নিভে গেলে সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। সমাজকে আলোকিত করতে হলে এ ধরণের পাঠাগার চর্চা এবং সৃজনশীল নানা কর্ম পরিবেশ গড়ে তুলতে হবে।

ফজিলাতুন্নাহার বলেন, শহরে শিশুদের জন্য নানা রকম ব্যবস্থা থাকে। কিন্তু গ্রামের বাচ্চাদের সেই পরিবেশ থাকে না। এজন্য অনেক অভিভাবক কেবল মাত্র সন্তানের শিক্ষার পরিবেশের জন্য শহরমুখি হচ্ছেন। আমাদের গ্রামে সৃজনশীল শিক্ষার পরিবেশ গড়তেই মূলত এই পাঠাগারের মাধ্যমে নানা রকম কর্মযজ্ঞ পরিচালনা করছি। এখানে শিশুরা, বই পড়ার পাশাপাশি কবিতা আবৃত্তি, ছবি আঁকা, গানের চর্চাও করছে।

ইঞ্জিয়ার মহসিন বলেন, আমার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে ইফরান এখন পাঠাগারে নিয়মিত আসে এবং আমি দেখেছি ওর মধ্যে একটা পরিবর্তন এসেছে। ওর আচরণের এই পরিবর্তনটা খুবই ইতিবাচক। সে মার্জিত ব্যবহার করছে। পাঠাগারের সময় হলে আমাদের বলতে হচ্ছে না, সে নিজের ইচ্ছায় পাঠাগারে যাচ্ছে। এটা আমার ভালো লাগছে।

স্কুল শিক্ষক নূর সালাম বলেন, আমার মেয়েদের গান, আবৃত্তি শেখানোর জন্য ভালো পরিবেশ খুঁজেছি। উপজেলা সদরের শিল্পকলায় তাদের ভর্তিও করেছি। পরে যখন আমাদের পাশের গ্রামে এই পাঠাগারটি হয়েছে জেনেছি, তখন তাদের পাঠাগারে নিয়ে আসি। চমৎকার পরিবেশ আমাকেও মুগ্ধ করে। আমাদের গ্রামে এত সুন্দর একটি পাঠাগার করার জন্য ধন্যবাদ জানাই।

২০২১ সালের ১০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মৈন্দ গ্রামে যাত্রা শুরু করে বজলুর রহমান পাঠাগার। কবি সরকার আমিন, সাংবাদিক শাহনাজ মুন্নী, কমিউনিস্ট নেতা কমরেড শাহরিয়ার মো. ফিরোজ, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান পারভেজ, চিত্রশিল্পী শাহনাজ জাহানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Tags: আবৃত্তিআলোচনাগানপাঠাগার
Previous Post

বিশ্বকাপ নিয়ে কথা কাটাকাটির জেরে একজনকে পিটিয়ে হত্যা

Next Post

আজ মরক্কো ও ফ্রান্সের দিকেই নজর থাকবে সবার: স্বপন

Next Post
ফ্রান্স ও মরক্কো দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ মরক্কো ও ফ্রান্সের দিকেই নজর থাকবে সবার: স্বপন

চ্যানেল আই অনলাইন এর লোগো ও তিনজন নারী শিল্পীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র অডিশন কবে থেকে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT