চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র অডিশন কবে থেকে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 10, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর লোগো ও তিনজন নারী শিল্পীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হলো বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র সিজন-৭ এর রেজিস্ট্রেশন কার্যক্রম। যা শুরুর পর পরই তুমুল সাড়া পাচ্ছেন আয়োজকরা।

‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র সিজন-৭ এর ঘোষণার পর পরই শুরু হয় রেজিস্ট্রেশন। এ বছর থেকে বয়সের বাধ্যবাধকতা না থাকায় প্রতিযোগীরা রীতিমত হুমড়ি খেয়ে পড়েছে। অনেকে অপেক্ষা করছেন, কবে থেকে শুরু হবে অডিশন পর্ব!

এ বিষয়ে ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র সিজন-৭ এর প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো’য়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে না হতেই ব্যাপক সাড়া পাচ্ছি। এই রিয়েলিটি শো যে মানুষের কাছে কতোটা গ্রহণযোগ্য, রেজিস্ট্রেশন শুরুর পর আরও একবার টের পেলাম। যেহেতু এ বছর আয়োজনটির কলেবর বাড়ছে, তাই অডিশন পর্ব নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে।

আয়োজকরা জানান, অডিশন পর্বের জন্য আগামি ১৭ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ ধরে প্রস্তুতি নিচ্ছেন তারা। কবে, কোথায়, কোন বিভাগ থেকে অডিশন পর্ব শুরু হচ্ছে- এ বিষয়ে খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আগ্রহীরা এ বিষয়ে জানতে চ্যানেল আইয়ের পর্দায় চোখ রাখতে বলা হয়েছে।

অডিশন পর্ব নিয়ে স্বপন আরও জানান, দেশের প্রতিটা বিভাগীয় শহরে হবে অডিশন পর্ব। তৃণমূলের প্রতিভাবান শিল্পীদের খুঁজে আনাই আমাদের একমাত্র লক্ষ্য। এই প্লাটফর্মের জন্য সারা দেশের ছেলেমেয়েরা অপেক্ষায় থাকে। কারণ তারা জানে, এই প্লাটফর্মটি অথেনটিক। যারা বিচারক থাকেন তারা বাংলাদেশের প্রত্যেকেই কিংবদন্তী।

মূল পর্বে প্রধান বিচারক তিনজন। তারা হলেন কিংবদন্তী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী। ৪০টি অ্যাপিসোড দেখতে পারবেন দর্শক। তারমধ্যে একটি থাকবে গ্র্যান্ড ফিনালে।

ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর।

যেভাবে রেজিস্ট্রেশন করবেন:
রেজিস্ট্রেশন করতে OCSK<Space>আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। সেরাকণ্ঠ বিষয়ক তথ্য জানতে নিয়মিতভাবে চোখ রাখুন চ্যানেল আই-এর পর্দায় এবং সেরাকণ্ঠর অফিসিয়াল ফেসবুক পেজ -এ।

Tags: অডিশনগানচ্যানেল আই সেরাকণ্ঠড. রেজওয়ানা চৌধুরী বন্যারুনা লায়লালিড বিনোদনসংগীতসেরাকণ্ঠ
Previous Post

আজ মরক্কো ও ফ্রান্সের দিকেই নজর থাকবে সবার: স্বপন

Next Post

নেদারল্যান্ডের ফ্রি কিক ছিল অসাধারণ

Next Post
নেদারল্যান্ডের ফ্রি কিকের দৃশ্য, ফুটবল খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডের ফ্রি কিক ছিল অসাধারণ

পোর্তুগাল ও মরক্কো দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালের তৃতীয় নাকি মরক্কোর প্রথম?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT