চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস: ইতিহাস কী বলছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 08, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেন ফাইনালের অনেক আগেই আরেক ফাইনাল! শেষ আটে মুখোমুখি যে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। রোমাঞ্চকর লড়াইয়ের পর এক দলকে সেমিফাইনালের আগেই নিতে হবে বিদায়। তার আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আশা।

ইতিহাস বলছে, বিশ্বকাপে দুদলই হয়েছে একে অন্যের কান্না-হাসির কারণ। কাতারে এবার কেউ কাউকে ছাড় দেয়া তাই অনিবার্যভাবেই যেন বারণ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে তিনে আর্জেন্টিনা। বিপরীতে ডাচরাও খুব একটা পিছিয়ে নেই, অষ্টম স্থানে আছে। দুদলের তফাৎটা অতি সূক্ষ্ম।

আগে ৯ বারের দেখায় আলবিসেলেস্তেরা জিতেছে ৩ বার, তাদের চেয়ে এক ম্যাচ বেশি জিতেছে কমলা জার্সিধারীরা, মোট ৪ বার। বিশ্বমঞ্চে হিসাবটা একেবারে সমানে সমান। ৫ বারের মুখোমুখিতে দুই জয়, দুই হার ও এক ড্র।

১৯৭৪ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে আকাশী-নীলদের উড়িয়ে দিয়েছিল ডাচবাহিনী। ১৯৭৮ সালে দুদল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। অতিরিক্ত সময়ের জোড়া গোলে ৩-১এ জিতে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

২০ বছর পর আবারও দুদল বিশ্বআসরে লড়ে। ফ্রান্সে ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেষ মিনিটের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে সেমির টিকিট কেটেছিল নেদারল্যান্ডস। আট বছর পর ২০০৬ বিশ্বকাপে গ্রুপপর্বে তারা গোলশূন্য ড্র করে।

ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলের দেখা পাওয়া যায়নি। টাইব্রেকারে গড়ায় ম্যাচ। ৪-২ গোলে জিতে ফাইনালে উঠেছিল মেসির দল।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লুসেইল স্টেডিয়ামে এবারের মহারণ।

Tags: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনামেসিলুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

বিশ্বের সবচেয়ে পুরনো ফিল্ম স্কুলের আলাপে ‘আদিম’

Next Post

পল্টনে একজন আর্জেন্টিনার জার্সি পরে গুলি চালিয়েছে: মির্জা ফখরুল

Next Post

পল্টনে একজন আর্জেন্টিনার জার্সি পরে গুলি চালিয়েছে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী ও নারী নেত্রীর মধ্যে আলোচনা, দুজনই মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT