চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের মেডেন ওভার টার্নিং পয়েন্ট, বললেন মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 অপরাহ্ন 07, ডিসেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উল্লাসে, জিতের পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের ম্যাচের মতোই ম্যাচ জয়ে বড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ। করেছেন ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি। তবে মোস্তাফিজুর রহমানের মেডেন ওভারটিকে টার্নিং পয়েন্ট বলছেন তিনি।

শেষ ৩ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৪০ রান। মোস্তাফিজ একের পর কাটার মেরে ৪৮তম ওভারটি মেডেন ওভার করলে আরও কঠিন হয় ভারতের পথ।

শেষ ২ ওভারে ৪০ রানের সমীকরণ রোহিত মিলিয়ে ফেলছিলেন আরেকটু হলেই। চোট নিয়েই ব্যাট করতে নেমে ম্যাচের উত্তেজনা জমিয়ে রাখেন শেষ বল পর্যন্ত। শেষ বলে দরকার ছিল ৬ রান। ২৭ বলে ৫১ রানে অপরাজিত থাকা রোহিত মোস্তাফিজুর রহমানের দারুণ ইয়র্কারে রান নিতে পারেননি।

মিরাজের চোখে মোস্তাফিজের করা আগের ওভারটিই ম্যাচে রেখেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। মাহমুদউল্লাহ রিয়াদের করা ৪৯তম ওভারে ২০ রান তুলে আবারও খেলা জমান রোহিত। ওই ওভারে ইবাদত হোসেন ও এনামুল হক বিজয় ক্যাচ ছাড়েন রোহিতের।

জীবন পেয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ভারত ক্যাপ্টেন। প্রায় প্রতি বলেই মারতে থাকেন বাউন্ডারি। ৫ বল থেকে ১৪ রান তুললেও ফিজের শেষ ডেলিভারিতে কাবু হন। তাতে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচ শেষে মিরাজ জানান ক্যাচ ছাড়ার পরও দলের খেলোয়াড়দের মাঝে ছিল জয়ের বিশ্বাস, ‘দেখেন, ক্যাচ মিস তো হতেই পারে। এটা খেলারই অংশ। ক্যাচ মিসের পরও ওই বিশ্বাস ছিল কেউ একজন আউট হলেই হবে। মোস্তাফিজ একটা ওভার দারুণ করেছে। মেডেন নিয়েছে। ওটা কৃতিত্ব দিতে হবে। দলের জন্য টার্নিং পয়েন্ট ওই ওভারটা।’

Tags: আয়ারচাহারনাসুমবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ-ভারত ওয়ানডেমিরাজলিটনলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে যে বার্তা দিল জাতিসংঘ

Next Post

‘দলের জন্য খেলেছি, কখনোই ভাবিনি সেঞ্চুরি হবে’

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, মিরাজ ও মাহমুদউল্লাহ খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দলের জন্য খেলেছি, কখনোই ভাবিনি সেঞ্চুরি হবে’

বাংলাদেশ ক্রিকেট দলের জয় উদযাপন করছে ভক্তরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের দুর্দান্ত জয়ে ভক্তদের উচ্ছ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT