চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণের ৫৬ ঘণ্টা পর মাটির নিচে থেকে শিশুর মরদেহ উদ্ধার

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
9:54 পূর্বাহ্ন 05, ডিসেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
শিশুর ছবি, অপহরণের ৫৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিপণের দাবিতে দিনাজপুরের খানসামায় অপহরণের ৫৬ ঘণ্টা পর মাটির নিচ থেকে বস্তাবন্দী থাকা শিশু আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (০৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টায় খানসামা উপজেলার পাকেরহাটস্থ মহাসড়ক সংলগ্ন জিকরুলের মিলের পার্শ্বে নীলফামারী সদর থানার পুলিশের সাবেক গাড়ি চালক আব্দুস সালামের বাড়ির আঙ্গিনা খুঁড়ে বস্তাবন্দী হাত-পা বাঁধা অবস্থায় শিশু আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এ সময় জেলা পুলিশের উবর্ধতন কর্মকর্তা,ডিবি পুলিশ এবং খানসামা থানা পুলিশ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শিশু আরিফুরজ্জামান মরদেহ উদ্ধারের পর সেখানে করুণ দৃশ্যের অবতারণা হয়।

ঠাকুরগাঁও এ গ্রামের বাড়িতে অবস্থান করায় এ সময় বাড়ির মালিক নীলফামারী সদর থানার পুলিশের সাবেক গাড়ি চালক আব্দুস সালাম বাড়িতে অনুপস্থিত ছিলেন। তিনি দীর্ঘদিন ঘরে বাড়িটিতে দু’জন ভাড়াটিয়া রেখেছেন। তার মধ্যে ভাড়াটিয়া হিসেবে এক অপহরণকারী রয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, অপহরণের ঘটনাটি ঘটে ২ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় খানসামা উপজেলার ইউপি ৪ নং খামার পাড়া ইউপির কায়েমপুর ডাক্তার পাড়া গ্রামে। দিন মজুর আতিউর রহমানের ছেলে আরিফুজ্জামানকে অপহরণের পর মুঠোফোনে এক লাখ মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অভিযোগ পাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় এঘটনায় আমারা সন্দেহভাজন তিন যুবকে আটক করি। আটককৃতরা হলেন, কায়েমপুর মাস্টারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সরিফুল (২৪), গফুর উদ্দীন শাহপাড়া গ্রামের ওবায়দুরের ছেলে শামীম (২২) ও একই এলাকার মো. রিয়াজুলের ছেলে শাহিনুর। অপহরণ ঘটনায় জড়িত থাকার বিষয়ে তারা অস্বীকৃতি জানালেও কৌশলে তাদের কাছ থেকে তথ্য নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে পুলিশ।

রবিবার (০৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টায় খানসামা উপজেলার পাকেরহাটস্থ মহাসড়ক সংলগ্ন জিকরুলের মিলের পার্শ্বে নীলফামারী সদর থানার পুলিশের সাবেক গাড়ি চালক আব্দুস সালামের বাড়ির আঙ্গিনা খুঁড়ে বস্তাবন্দী হাত-পা বাঁধা অবস্থায় শিশু আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়।

Tags: অপহরণমরদেহ উদ্ধার
Previous Post

বিক্ষোভের জেরে বাধ্যতামূলক ‘হেডস্কার্ফ আইন’ পর্যালোচনায় ইরান

Next Post

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প

Next Post
ভূমিকম্পের সংকেত বিশ্লেষণের জন্য সিগন্যাল ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প

বাংলাদেশে ভূমিধসের সময় উদ্ধারকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে কয়েকজন হতাহত, অনেকে আটকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT