চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনারা হলের জন্য ছবি বানান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 04, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
প্রফুল্ল মুখার্জি হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহবুব রহমান রুহেল, ছবি: নাহিয়ান ইমন

”সিনেমা হল থেকে টাকা আসে না, এই ধারণা চলতি বছর ভুল প্রমাণ করেছে। ‘পরাণ’, ‘হাওয়া’ খুব ভালো ব্যবসা করেছে। তবে অনেকেই ওটিটি প্ল্যাটফর্মের জন্য ছবি করছে। এটা কজন দেখে? কারও নাম উল্লেখ করছি না, ওটিটিতে সবাই সাবক্রাইব করে দেখে না। আমি মনে করি, ওটিটিতে ওতো মনোযোগ না দিয়ে হলের জন্যই ছবি বানানো উচিত। সিনেমার যে উইনডো থাকে সেটা এক কিংবা দুইমাস পর ওটিটিতে যাওয়া উচিত।”

কথাগুলো মাহবুব রহমান রুহেলের, যিনি দেশের সর্বাধুনিক সিনেথিয়েটার স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান এবং ‘ন ডরাই’ ছবির প্রযোজক। তিনি আরও বলেন, সিনেমা হলের জন্য ছবি বানালে পুরো ইন্ডাস্ট্রিটা বাঁচবে। মোবাইলের ছবি দেখে প্রকৃত অর্থে সেই মজাটা পাওয়া যায় না। সমস্ত পরিচালকের কাছে আমার অনুরোধ, আপনারা সিনেমা হলের জন্য ছবি বানান। তারপরে ওটিটিতে দেন।

চ্যানেল আই অনলাইন এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৪ সালে মাহবুব রহমান রুহেলের হাতে গড়া সিনেপ্লেক্সের এখন শহুরে দর্শকদের সিনেমা উপভোগের পছন্দের স্থান। ঢাকার বসুন্ধরা সিটি, ধানমন্ডি, মহাখালী, মিরপুর, বিজয় স্মরণীর পর এবার চট্টগ্রামে যাত্রা শুরু করলো স্টার সিনেপ্লেক্সের ষষ্ঠ শাখা। গত শুক্রবার তিনটি স্ক্রিনে ৪৮০টি সিট নিয়ে বন্দরনগরীর চকবাজারের বালি অর্কিড শপিং মলে চালু হয়েছে এই শাখাটি। এতে করে চট্টগ্রামের সিনেপ্রেমীরাও বেশী উচ্ছ্বসিত।

শুক্রবার সন্ধ্যায় নতুন শাখাটি উদ্বোধন শেষে মাহবুব রহমান রুহেল চ্যানেল আই অনলাইনকে বলেন, চট্টগ্রাম আমার শহর। সৌভাগ্যবান যে এই লোকেশনে সিনেপ্লেক্স দিতে পেরেছি। এখন আমাদের সিনেপ্লেক্সের সর্বোমোট ২০টি স্ক্রিন। শুরু থেকেই আমার ইচ্ছে ১০০ স্ক্রিন তৈরি করবো। যেহেতু ২০টি স্ক্রিন ইতোমধ্যে করে ফেলেছি, আমি মনে করি খুব শিগগির ১০০ স্ক্রিনের লক্ষ্যে পৌঁছুতে পারব। এখন দরকার শুধু ভালো ভালো সিনেমা।

চ্যানেল আই অনলাইন এর গ্র্যান্ড উদ্বোধনে অতিথি ও দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেপ্লেক্সের চেয়ারম্যান রুহেল বলেন, টেকনোলোজির কারণে সবার হাতে হাতে মোবাইল। ঘরে বসেই তারা সবকিছু দেখতে পাচ্ছে। এতে করে মাদকাসক্ত ও জঙ্গিবাদ বাড়ছে। পরিবার নিয়ে সিনেমা দেখার রীতিটা অনেকটা হারিয়ে যাচ্ছে। সামাজিকভাবে আনন্দ করার ঐতিহ্যটাও মলিন হয়ে যাচ্ছে। আমি চাই, সবাই সুন্দর পরিবেশে সবাই আবার হলে এসে সিনেমা দেখা উপভোগ করুক। আমরা আমাদের দিক থেকে পুরোপুরি প্রস্তুত।

ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বন্ধতা থেকে ধীরে ধীরে সিনেপ্লেক্সের সংখ্যা বাড়াচ্ছেন বলে জানালেন ‘ন ডরাই’ সিনেমার প্রযোজক রুহেল। তিনি বলেন, এরপর কুমিল্লা, ফেনী, মিরসরাই, বগুড়া, রাজশাহী অঞ্চলে সিনেপ্লেক্সের চালু হবে। ২০০ থেকে ৩০০ টাকা এখনকার মানুষের আছে খুবই সহজলভ্য। আমাদের ডিএনএ-এর মধ্যে আছে সিনেমা দেখার অভ্যাস। দর্শকের ফিনান্সিয়াল মেলডাউন যখন হয়ই, তখন তারা সিনেমা বেশী দেখে।

”তখন আর ব্যয়বহুল কিনা সেই চিন্তা করে না। সময়কে উপভোগ করার জন্য সিনেমা দেখে সবচেয়ে কস্ট ইফেকটিভ সমাধান। যতই সমস্যা থাকুক আমাদের বিনোদন দরকার। ২০২৩ সাল হয়তো আমাদের জন্য কঠিন সময় যেতে পারে, কিন্তু আমরা সবসময় আশাবাদী। ভালো সময় আসবেই। আমরা ভালো পরিবেশ ও সিনেমা আধুনিক সব সুযোগ সুবিধা দিচ্ছি তাই আমার বিশ্বাস, ভালো সিনেমা দিতে পারলে দর্শক হলে আসবেন।”

হলিউডের সিনেমা চললেও বাংলাদেশের সিনেমাকে সবসময় প্রাধান্য দেয়া উল্লেখ করে রুহেল বলেন, ‘হাওয়া’ ও ‘পরাণ’ দুটি সিনেমার মাধ্যমে লোকসান অনেকটাই পুষিয়ে নিয়েছি। রায়হান রাফীর মতো পরিচালকরা ভালো ভালো সিনেমা দিক। আমাদের সাপোর্ট সবসময় অব্যাহত থাকবে। ২০২২ সালটা আমাদের সিনেমার ব্যবসা ভালো গেছে। কিন্তু আগামীতে কি আসছে আমি জানি না। সেজন্য আগামী বছর কমপক্ষে দুটি ছবি করবো।

Tags: মাহবুব রহমান রুহেললিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
Previous Post

রমজানে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার সতর্ক: বাণিজ্যমন্ত্রী

Next Post

চ্যানেল আই ছাদ বারান্দায় আলী ইমাম স্মরণসভা

Next Post
আলী ইমাম স্মরণসভায় চ্যানেল আই অনলাইন এর আয়োজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ছাদ বারান্দায় আলী ইমাম স্মরণসভা

ফরাসি ফুটবল খেলোয়াড়রা মাঠে একত্রিত, প্রস্তুত ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে ফরাসিরাই আজ সৌরভ ছড়াবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT