চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সময় দর্শক সমাগমে ছিলো মুখর, এখন সুনসান নীরবতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 03, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
ঢাকার একটি বাজারের প্রবেশদ্বার, যেখানে মানুষ বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করানোকালে বন্ধ হয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের দুটি স্বনামধন্য সিনেমা হল আলমাস ও দিনার। মহামারী চলে গেলেও এই হলগুলো আর খোলেনি।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, প্রায় তিন বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে দুটি হল। প্রবেশদ্বারে জমে গেছে ধুলো ময়লা, বিস্তার করেছে মাকড়সার জাল। হল চত্বরে রাখা আছে ভ্যান, রিক্সা।

ঢাকার আধুনিক অফিস ভবনের ছবি, জানালা ও কাঠামো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ হলটির প্রবেশপথের চা বিক্রেতা মো. সোহাইল বলেন, সর্বশেষ আয়নাবাজি ও পাসওয়ার্ড রিলিজে দর্শকের লম্বা লাইন দেখা গিয়েছিল। কোভিডের আগে সর্বশেষ আলমাসে চলেছিল ‘বীর’।

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, এক সময় শত শত দর্শকের পদচারণায় মুখর থাকলেও এখন সুনসান নীরবতা। হলটি খুলবে কিনা জানা নেই! তিনি জানান, হল বন্ধ থাকার প্রভাব আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরও কিছুটা পড়েছে।

অবহেলিত ভবনের দৃশ্য, নিস্তব্ধতা ও পরিত্যক্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমা হল মার্কেটের দোলন চৌধুরী নামে এক দোকানদার বললেন, ২০০০ সালের দিকে জমজমাট ব্যবসা করেছে। কিন্তু সে ব্যবসা নেই। করোনার পর চালু হয়নি। এটা আর চালু হবে না শুনেছি।

প্রায় ত্রিশ মিনিট সিনেমা হল দুটির চারপাশ ঘুরলেও হল মালিক সংশ্লিষ্টদের পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নিয়ন্ত্রণে আছে ঐতিহ্যবাহী ‘আলমাস’। খোঁজ নিয়েও কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Bangladesh ticket counters with signs in Bengali and a poster on the wall. Channel i News - চ্যানেল আই নিউজ তবে চট্টগ্রাম সিনেমা হল মালিক সমিতির সভাপতি আবুল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, কোভিডের আগে থেকেই ধুঁকে ধুঁকে চলছিল আলমাস। আরও এক বছর আগে হলের ভিতরে সবকিছু ভেঙে ফেলা হয়েছে। সেখানে নতুন করে মার্কেট হবে। যতদূর শুনেছি নতুন মার্কেটে মাল্টিপ্লেক্স হিসেবে আবার আলমাস চালু হবে। তবে সেটি সময় সাপেক্ষ ব্যাপার।

নাহিয়ান ইমন, চট্টগ্রাম থেকে:

Tags: অভিনয়চট্টগ্রামবীরলিড বিনোদনশাকিব খানসিনেমাসিনেমা হল
Previous Post

ভারতকে ৩-০ তে হারাতে পারলে খুশি হবেন লিটন দাস

Next Post

নাটোরের সিংড়ায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২

Next Post
নাটোরের সিংড়ায় দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ ১২ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরের সিংড়ায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২

বাংলাদেশ ফুটবল দল জিতেছে, খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেমন ছিল রোলারকোস্টার গ্রুপ স্টেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT