চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুহাশের ছবির প্রযোজনায় অস্কারজয়ী প্রযোজক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 29, নভেম্বর 2022
in বিনোদন
A A
নুহাশের ছবির প্রযোজনায় অস্কারজয়ী প্রযোজকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নুহাশ হুমায়ুনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’র নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন দুই অস্কারজয়ী নির্মাতা ও অভিনেতা জর্ডান পিলে এবং রিজ আহমেদ। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি।

তিনবার অস্কার জিতেছেন পিলে, যার মাঝে একবার জিতেছেন সেরা নির্মাতা হিসেবে ‘গেট আউট’ সিনেমার জন্য। তার কোম্পানি মাংকিপাও প্রোডাকশনস থেকে নির্বাহী প্রযোজনা করা হবে ‘মশারি’। রিজ আহমেদের ‘দ্য লং গুডবাই’ সেরা লাইভ অ্যাকশন শর্ট হিসেবে অস্কার জিতেছিল এবং ‘সাউন্ড অব মেটাল’ এর জন্য অস্কারে মনোনয়ন পেয়েছেন। তার প্রতিষ্ঠান ‘লেফট হ্যান্ডেড ফিল্ম’ থেকে নির্বাহী প্রযোজনা করা হবে নুহাশের সিনেমা।

মাংকিপাও-এর প্রেসিডেন্ট উইন রোজেনফেল্ড এবং প্রোডাকশন ও ডেভেলপমেন্ট-এর এসভিপি ডানা গিল এই প্রসঙ্গে বলেন, ‘মশারি ভিন্ন ধরনের ফিল্ম যা প্রথম ফ্রেমেই দেখতে ভালো লাগে এবং মন ছুঁয়ে যায়। নুহাশ আমাদেরকে তার ডায়নামিক পোস্ট-আপোক্যালিপটিক জগতে ডুবিয়ে ফেলে এবং সেখান থেকে বের হওয়ার সুযোগ রাখে না। এই সিনেমা টিকে থাকার লড়াই, ভালোবাসা ও পরিবার নিয়ে। আবার ভয়ংকরও, যেমনটা হয় মনস্টার মুভি। এই সিনেমার অংশ হতে পেরে মাংকিপাও কৃতজ্ঞ।’

রিজ আহমেদ এবং লেফট হ্যান্ডেড ফিল্মসের এসভিপি ও হেড অব টেলিভিশন অ্যালি মুর বলেন, ‘নুহাশের এই সিনেমা অবচেতন ভয়কে জাগিয়ে তোলে, ছোটবেলার বিছানার নিচে থাকা দানব থেকে অনিশ্চিত ভয়ংকর ভবিষ্যৎ পর্যন্ত নিয়ে যায়। দুই বোনের বেঁচে থাকার আবেগপূর্ণ লড়াই এবং ভয়ে চিৎকার করে ওঠার মতো গল্প বুনেছেন তিনি যার মাঝে ফুটে ওঠে ঔপনিবেশিকতা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়। নুহাশের টিমের সাথে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ শেয়ার করেন নুহাশ। এসময় একজন জিজ্ঞেস করেন, পেলে-রিজ আহমেদরা কি আপনার পূর্ণদৈর্ঘ্য সিনেমায় যুক্ত হলেন কিনা? উত্তরে নুহাশ বলেন, ‘এটা স্বল্পদৈর্ঘ্যের জন্য। পূর্ণদৈর্ঘ্য করতে পারলে ভালো লাগবে। আশা করি তা শিগগির করতে পারবো।’

‘মশারি’ ছবিটি চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে। এতে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং হুমায়ূন আহমেদের নাতনি নাইরা।

সূত্র: ভ্যারাইটি

Tags: অস্কারনুহাশ হুমায়ূনমশারিরিজ আহমেদলিড বিনোদন
Previous Post

ব্রাজিলের জয়ে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল

Next Post

বঙ্গবন্ধু সাফারি পার্কের হাতি ‘সৈকত বাহাদুরের’ মৃত্যু

Next Post
বঙ্গবন্ধু সাফারি পার্কের হাতি সৈকত বাহাদুরের মৃতদেহ, মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সাফারি পার্কের হাতি ‘সৈকত বাহাদুরের’ মৃত্যু

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: ৩ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT