চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়ায় এক টুকরো ঢাকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 26, নভেম্বর 2022
in বিনোদন
A A
বাংলাদেশি দর্শক ও অতিথিরা গোয়ায় একত্রিত হয়ে আনন্দ উপভোগ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২০ নভেম্বর থেকে ভারতের গোয়ায় শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই) এর ৫৩তম আসর। উৎসবটির পর্দা নামছে ২৮ নভেম্বর। মর্যাদাপূর্ণ এই উৎসবে যোগ দিতে সেখানে অবস্থান করছেন বাংলাদেশের বেশকিছু তারকা মুখ।

মূলত এই উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের চারটি সিনেমা। এরমধ্যে আছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’।

গোয়ায় এক টুকরো ঢাকা! অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা একসঙ্গে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ বাকি তিন সিনেমা হলো ‘খাঁচা’ খ্যাত নির্মাতা আকরাম খানের নতুন ছবি ‘নকশিকাঁথার জমিন’, ‘কমলা রকেট’ খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠুর দ্বিতীয় ছবি ‘পাতালঘর’ এবং খন্দকার সুমন পরিচালিত গণঅর্থায়নে নির্মিত ছবি ‘সাঁতাও’।

তিনজন ব্যক্তি লাল কার্পেটের উপর দাঁড়িয়ে, পেছনে ফ্যাশনেবল ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমা সংশ্লিষ্টরাই বর্তমানে গোয়ায় অবস্থান করছেন। উৎসবে সিনেমার প্রদর্শনী ছাড়াও নানা ইভেন্টে যোগ দিচ্ছেন তারা। ‘পাপ পুণ্য’র প্রতিনিধি হিসেবে উৎসবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, আফসানা মিমি ও চঞ্চল চৌধুরী, ‘পাতালঘর’ এর প্রযোজক আবু শাহেদ ইমন ছাড়াও সেখানে আছেন এই ছবির কেন্দ্রীয় চরিত্র চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

বিশেষ অতিথি ও অতিথিরা গোয়ায় একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ‘নকশিকাঁথার জমিন’ এর নির্মাতা আকরাম খান ছাড়াও গোয়া উৎসবে যোগ দিয়েছেন এই ছবির অন্যতম অভিনেত্রী জয়া আহসান, সেঁওতি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি। দুই ভাইয়ের সাথে সেখানে দেখা গেছে তাদের মা-বাবা শাহনাজ খুশী ও বৃন্দাবন দাশকেও। এছাড়া সাঁতাও এর প্রতিনিধি করছেন স্বয়ং নির্মাতা খন্দকার সুমন।

চারটি সিনেমার মধ্যে ‘নকশিকাঁথার জমিন’ বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে ভারতীয় এই উৎসবে লড়বে ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য।

বাংলাদেশের প্রতিনিধিরা গোয়ায় একত্রিত, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ শুক্রবার (২৫ নভেম্বর) উৎসবস্থল আইনক্স পানজিম অডিটোরিয়াম ১-এ সকাল ৯টায় প্রদর্শিত হয়েছে আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’। ছবিটি দর্শকের দারুণ প্রশংসা পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলির কথা তুলে এনেছেন নির্মাতা। সরকারি অনুদানে নির্মিত এই ছবিটির প্রযোজনায় আছে টিএম ফিল্মস।

বাংলাদেশের গোয়ায় এক অনুষ্ঠানে চারজন ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ একই দিনে আইনক্স পানজিম অডিটোরিয়াম ৩-এ দেখানো হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত প্রশংসিত ছবি ‘পাপ-পুণ্য’। এই ছবিটিও দর্শকের ভূয়সী প্রশংসা পেয়েছে।

গোয়ায় এক টুকরো ঢাকা! তিনজন ব্যক্তি হাসিমুখে দাঁড়িয়ে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়াও গোয়ায় অনুষ্ঠিত ভিউয়িং রুমের ফিল্মবাজার রিকমেন্ডস বিভাগ থেকে ‘প্রসাদ ল্যাব ডিআই অ্যাওয়ার্ড’ ও ‘মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন আওয়ার্ড’ জিতেছে বিপ্লব সরকারের সিনেমা ‘আগন্তুক’। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ পুরস্কার ঘোষণা করা হয়।

এই চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন গাউসুল আলম শাওন, রেদওয়ান রনি, পিপলু আর খান, সরদার সানিয়াত হোসেন, আদনান আল রাজীব, বিজন ইমতিয়াজ সহ এই সময়ের বেশ ক’জন প্রযোজক ও পরিচালক।

Tags: অভিনয়আদনান আল রাজীবআবু শাহেদ ইমনগাউসুল আলম শাওনগিয়াস উদ্দিন সেলিমগোয়াজয়াজয়া আহসানঢাকানকশিকাঁথার জমিননুসরাত ফারিয়াপাতালঘরপাপ-পুণ্যপিপলু আর খানবিজন ইমতিয়াজরেদওয়ান রনিলিড বিনোদনসাঁতাওসিনেমা
Previous Post

নেইমারের ইনজুরি কতটা গুরুতর?

Next Post

আর্জেন্টিনাকে অনুপ্রাণিত করবেন ম্যারাডোনা

Next Post
ম্যারাডোনা বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনাকে অনুপ্রাণিত করবেন ম্যারাডোনা

আর্জেন্টিনা ও মেক্সিকো দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-মেক্সিকো: ইতিহাস কী বলছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT