চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় সেনাকে অপমান, রিচাকে বয়কটের ডাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 26, নভেম্বর 2022
in বিনোদন
A A
একজন মহিলা সুন্দর পোশাক পরা, চোখে চোখ রেখে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। যার জেরেই এখন বয়কটের মুখে পড়েছে তার অভিনীত ‘ফুকরে’ ছবির নতুন কিস্তি ‘ফুকরে ৩’।

টুইটারে ট্রেন্ডিংয়ে এখন ‘বয়কট ফুকরে ৩’ হ্যাশট্যাগ। যদিও অভিনেত্রী নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, কিন্তু তারপরেও রাগ কমছে না নেটিজেনদের।

এক নেটিজেন লিখেছেন,  ‘ফুকরে ৩ মুক্তির অপেক্ষায়, যাতে এই ছবি ফ্লপ করে এবং ফ্লপ অভিনেত্রী রিচা বুঝে যায় যে ভারতীয় সেনাকে অপমানের ফল কী ভয়ঙ্কর হয়’। অন্য একজন লিখেছেন, ‘এই সব অভিনেতা-অভিনেত্রীরা তুচ্ছ আমাদের বীর জওয়ানদের সামনে। রিচা চাড্ডা যা বলেছেন তার জন্য ওনার লজ্জিত হওয়া উচিত, অবিলম্বে ‘ফুকরে ৩’ বয়কট করা হোক।

সম্প্রতি নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এই টুইটকে নিজের টুইটারের দেওয়ালে শেয়ার করে রসিকতা করেছিলেন রিচা। উপরমহল থেকে অর্ডার মিললেই পাক-অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেবে ভারতীয় সেনা- এমনটা বার্তা দিয়েছিলেন নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট। বুধবার সেই টুইট শেয়ার করে মজার ছলে রিচা লেখেন- ‘গালওয়ান ‘হাই’ বলছে।’ এই নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত।

যদিও পরিস্থিতি বেগতিক দেখে টুইটারে তড়িঘড়ি বিবৃতি দিয়ে ক্ষমা চান রিচা। মুছে ফেলেন ওই টুইট। কিন্তু তার সেই ক্ষমা চাওয়ার বার্তায় মন গলেনি অনেকেরই। কেননা ভারতীয় সেনার অপমান ক্ষমার অযোগ্য!

রিচার এই টুইটের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অনুপম খের, অক্ষয় কুমার, কেকে মেননের মতো বলিউড তারকারা। ফিল্মমেকার অশোক পণ্ডিত পুলিশে অভিযোগ দায়ের করেছেন রিচার নামে।

এমনকি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ অ্যাশোশিয়েনশের তরফে অভিনেত্রীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আর্জি রাখা হয়েছে মহারাষ্ট্র সরকার ও পুলিশের কাছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: অক্ষয় কুমারঅনুপম খেরঅভিনয়বলিউড অভিনেত্রীরিচারিচা চাড্ডাসিনেমা
Previous Post

‘বন্ধুত্বের বিচারে কেউ বড় আর কেউ ছোট নয়’

Next Post

নেইমারের ইনজুরি কতটা গুরুতর?

Next Post
নেইমার ইনজুরির কারণে মাঠে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের ইনজুরি কতটা গুরুতর?

বাংলাদেশি দর্শক ও অতিথিরা গোয়ায় একত্রিত হয়ে আনন্দ উপভোগ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গোয়ায় এক টুকরো ঢাকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT