চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোস্টারিকাকে নিয়ে ছেলেখেলাই করল এনরিকের স্পেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 পূর্বাহ্ন 24, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের ফুটবল খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় দলগুলো যখন পরাজয়ের তিক্ত স্বাদ ও ড্র নিয়ে মাঠ ছাড়ার অভিজ্ঞতার সম্মুখীন, তখন গোল উৎসবে মেতে উঠল স্পেন। কোস্টারিকার জালে ৭ গোলে দিয়ে কোনো গোল হজম না করেই বিশ্বকাপ শুরু করেছে লুইস এনরিকের দল। বিশ্বকাপে কোনো ম্যাচে এটাই তাদের সর্বোচ্চ গোলের রেকর্ড।

বুধবার আল সুমামা স্টেডিয়ামে ই-গ্রুপের ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্পেন। পঞ্চম মিনিটে তারা গোল পেতে পারত। পেদ্রির পাসে বল নিয়ে দানি ওলমোর শটে পরাস্ত হন কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস। কিন্তু বল পোস্টের পাশ দিয়ে চলে যায়।

চার মিনিট পর আফসোসে পোড়েন মার্কো আসেনসিও। তার কিক পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। গোলের জন্য স্প্যানিয়ার্ডদের অপেক্ষা যদিও লম্বা হয়নি। ১১ মিনিটে গ্যাভির চিপ শটে বক্সের ভেতর বল পান ওলমো। গোলরক্ষক নাভাস এগিয়ে এসে বল ধরতে চেষ্টা করেন নাভাসের বাঁ-দিকে হালকা ভলিতে ওলমো লক্ষ্যভেদ করেন। তাতে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের ১০০তম গোলের দেখা পেয়ে যায় স্পেন।

ম্যাচের ২১ মিনিটে জর্ডি আলবার ক্রসে বল নিয়ে বাঁ-পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। দশ মিনিট পর আলবাকে বক্সের ভেতর ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৩১ মিনিটে স্পট কিক থেকে নিশানাভেদ করেন ফেররান তরেস।

বিরতির পর তরেস আবারও গোলের দেখা পান। ৫৪ মিনিটে দুই ডিফেন্ডারকে ফাঁকি দেয়ার পর নাভাস এগিয়ে আসা মাত্র বল ঠেলে দেন জালে। স্পেনের জার্সিতে এটি তার ১৫তম গোল।

যখন তরেসের হ্যাটট্রিকে নজর সবার, তখনই তাকে তুলে নেন কোচ এনরিকে। বদলি নামান আলভারো মোরাতাকে।

খেলার ৭৫ মিনিটে কড়া মার্কিংয়ে থাকা মোরাতা প্রতিপক্ষের খেলোয়াড়দের দর্শক বানিয়ে বক্সের ভেতর বল বাড়িয়ে দেন। বিন্দুমাত্র দেরি না করে বল ধরেই ডান পায়ের শটে জালে জড়ান গ্যাভি। স্কোরলাইন দাঁড়ায় ৫-০।

এই গোলে স্পেনের হয়ে গড়েছেন রেকর্ডও। বিশ্বকাপ ইতিহাসে লা রোজাদের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের কীর্তি গড়লেন ১৮ বর্ষী গ্যাভি। বসেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেন পরের আসনেও। ১৭ বছরের পেলে সর্বকনিষ্ঠ হিসেবে ১৯৫৮ বিশ্বকাপে গোল করেছিল। তার পরেই এখন তিনি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডান প্রান্ত থেকে বদলি খেলোয়াড় নিকো উইলিয়ামসের শট ঠেকিয়েছিলেন নাভাস। নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে শট নিয়ে গোল আনেন কার্লোস সোলের।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ওলমোর সঙ্গে বল দেয়া-নেয়া করে বাঁ-পায়ের গড়ানো শটে কোস্টারিকার জালে শেষ পেরেকটি ঠোকেন মোরাতা।

পেরেকই বটে! ১৯৬৬ বিশ্বকাপের পর এই প্রথম কোনো দল হিসেবে পুরা খেলায় অন টার্গেটে কোনো শট নিতে পারেনি কোস্টারিকা।

Tags: আল সুমামা স্টেডিয়ামকাতার বিশ্বকাপ ২০২২ফিফা বিশ্বকাপ কোস্টারিকাফিফা বিশ্বকাপ স্পেনসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

মুখ ঢেকে কিসের প্রতিবাদ জার্মানির?

Next Post

জার্মানির সূর্য ডুবলো জাপানে

Next Post
ফুটবল খেলোয়াড়রা মাঠে জিতের আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির সূর্য ডুবলো জাপানে

আর্জেন্টিনার পর এবার ধরাশায়ী জার্মানি, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার পর এবার ধরাশায়ী জার্মানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT