চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে আক্রমণের জবাবে সাংবাদিককে ‘গালি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 23, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও রিচার্লিসন ব্রাজিল ফুটবল দলের জার্সিতে হাসিমুখে একসঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালের বিশ্বকাপ জয়ের স্বপ্ন যেমন ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে, তেমনি আর্জেন্টিনাকে আশা দেখাচ্ছেন লিওনেল মেসি। তারকা বহুল ব্রাজিলে আলাদা করে বলতে গেলে নেইমারের নামটাই আগে আসবে। সেই নেইমারকে বাজেভাবে আক্রমণ করলে কি সতীর্থরা ছেড়ে কথা বলবেন? রিচার্লিসনও ছাড় দেননি।

নেইমারের সমালোচনা করে জার্মান পত্রিকা বিল্ডের ছাপা এক রিপোর্টের কড়া সমালোচনা করেছেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। কোনো রাখঢাক না রেখে প্রতিবেদনটির সাংবাদিককে রীতিমত গালি দিয়ে বসেছেন। জার্মানদের ঔদ্ধত্যও বলছেন ২৫ বর্ষী সেলেসাও তারকা।

ঘটনার শুরু নেইমারের ইনস্টাগ্রাম পোস্ট থেকে। দলের জার্সি পরা একটি ছবি দিয়েছিলেন। তার জার্সিতে ছিল ছয়টি তারার ব্যাচ। সেখানেই আপত্তি জানিয়েছে জার্মান পত্রিকাটি। তারা এটিকে নেইমারের ‘হিংসুটে’ আচরণ বলে মনে করছে।

পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশ করা নিউজটির শিরোনাম নিয়েও আপত্তি রিচার্লিসনের। বিল্ড লিখেছিল, ‘নেইমারের থেকে প্রথম হিংসুটে আক্রমণ।’ জবাবে রিচার্লিসন নিজেদের ‘স্বপ্নবাজ’ দাবি করে বলেছেন, ‘হিংসুটে হচ্ছে তারা। আমরা স্বপ্নবাজ। আমরা ছয়টি তারার স্বপ্ন বুনছি এবং সেটি তুলে নিবো। সেটা তাদের পছন্দ হোক বা না হোক। ওই লেখার সাংবাদিকটি মূলত একটি আবর্জনা।’

জার্মান-ব্রাজিল ইস্যু আসলে সাধারণত ৭-১ গোলের ম্যাচটির কথাই মনে করিয়ে দেয়। দুদলের মুখোমুখি লড়াইয়ে মাঠের খেলা ছাপিয়ে কথার লড়াইয়েও বেশ আগুন ছড়ায়। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আসা দুটি দল ভিন্ন গ্রুপের হয়ে নামছে শিরোপার লড়াইয়ে। ২৪ নভেম্বর রাত একটায় সার্বিয়াকে মোকাবেলা করবে ব্রাজিল। ই-গ্রুপে বুধবার সন্ধ্যা সাতটায় জাপানের বিপক্ষে নামছে জার্মানি।

Tags: কাতার বিশ্বকাপ-2022নেইমারফিফা বিশ্বকাপ জার্মানিফিফা বিশ্বকাপ ব্রাজিলরিচার্লিসনসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

ছাত্রলীগের সম্মেলন ঘিরে পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ

Next Post

২০২৫ সালের মধ্যে ১২ শতাংশ কর্মী ছাঁটাই করবে এইচপি

Next Post
এইচপি ব্র্যান্ডের লোগো, প্রযুক্তি ও কম্পিউটার পণ্য সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালের মধ্যে ১২ শতাংশ কর্মী ছাঁটাই করবে এইচপি

Croatian and Moroccan football players competing during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি ম্যাড়ম্যাড়ে পয়েন্ট ভাগাভাগি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT