চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপে-জিরুদ ঝলকে শুরু বিশ্বচ্যাম্পিয়নদের মিশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 পূর্বাহ্ন 23, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা একে অপরের সাথে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলার নবম মিনিটেই ক্রেইগ গডউইন অস্ট্রেলিয়াকে এগিয়ে নিলে শঙ্কা জাগে ফ্রান্স ডাগআউটে, বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার পর বর্তমান চ্যাম্পিয়নরাও ধরাশায়ী হচ্ছে নাতো! সময় গড়াতে ফ্রান্স অবশ্য দাপট বাড়ায়। অস্ট্রেলিয়াকে নাকানিচুবানি খাইয়ে তুলে নিয়েছে ৪-১ গোলের বড় জয়।

বুধবার রাতে আল জানুব স্টেডিয়ামে আক্রমণ, গোলে শট এবং সবশেষ গোল ব্যবধানেও যোজন এগিয়ে ছিল দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের নয় মিনিটে পিছিয়ে পড়লেও এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। পরের অর্ধে দাপুটে ফুটবলে আরও দুবার বল জড়ায় প্রতিপক্ষ জালে। ফরাসিদের হয়ে দুটি গোল করেন অলিভিয়ের জিরুদ, বাকি দুটি গোল করেছেন আদ্রিয়েন রাবিওত ও কাইলিয়ান এমবাপে।

পুরো ম্যাচে অন্যসব বিভাগের মতো বল দখলেও দাপট দেখিয়েছে চ্যাম্পিয়নরা। ৬২ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে ১৭টি শট নিয়েছে ফ্রান্স, যার সাতটি ছিল প্রতিপক্ষ গোলমুখে। বিপরীতে মোটে চারটি শট নিতে পারে অস্ট্রেলিয়া, গোলমুখে থাকা একটি শটই জালে জড়াতে পারে অজি দল।

শিরোপা ধরে রাখার মিশনে দেশমের দল ভুগছে চোট সমস্যায়। পল পগবা, এনগোলো কান্তে, প্রেসনেল কিমপেম্বের পর ছিটকে গেছেন ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমাও। ফর্মেশন সাজাতে চিন্তায় পড়ে যাওয়া দেশমের কপালে বড় ভাঁজ ফেলে দেন গডউইন। খেলার নবম মিনিটে দারুণ এক প্লেসমেন্ট শটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন।

ব্যবধান বেশি সময় ধরে রাখতে পারেনি অজিরা। ১৮ মিনিট পর ফ্রান্সকে সমতায় ফেরান রাবিওত। ম্যাচের ২৭ মিনিটে হার্নান্দেজের বক্সের ভেতর বাড়ানো বলে ক্ষিপ্রগতিতে মাথা ছুঁইয়ে দেন রাবিওত। পাঁচ মিনিট পর দলকে লিড এনে দেন জিরুদ৷ ৩৬ বর্ষী তারকার পঞ্চাশতম গোলটি রাঙাতে দ্বিতীয়ার্ধে আরও একবার জালে বল জড়ান।

২-১ গোলে এগিয়ে থাকা ফ্রান্স বিরতির পর আক্রমণের ধার বাড়ায়। উসমানে ডেম্বেলে, গ্রিজম্যানরা সুযোগ পেলেই ঢুকে পড়েন অজি রক্ষণে। ৬৮ মিনিটে মেলে আক্রমণের ফল। ডেম্বেলের ডান দিকে বাড়ানো ক্রসে মাথা ছোঁয়াতে ভুল করেননি এমবাপে। অজিদের দুই ডিফেন্ডারকে কাটানোর পর সহজেই পরাস্ত করেন গোলরক্ষক ম্যাথিউকে।

ম্যাচের ৭১ মিনিটে ফ্রান্সের ইতিহাসের পাতায় নাম লেখান জিরুদ। বর্ষীয়ান তারকা ছুঁয়েছেন ফরাসিদের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড, ধরে ফেলেছেন থিয়েরি অঁরিকে। দুই তারকার গোলসংখ্যা এখন ৫১। বাকি সময়ে আরও কিছু সুযোগ তৈরি করতে পারলেও শেষটা ঠিকঠাক হয়নি। অজিদের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন এমবাপে-জিরুদরা।

Tags: আল জানুব স্টেডিয়ামএমবাপেকাতার বিশ্বকাপ-2022জিরুদফিফা বিশ্বকাপ অস্ট্রেলিয়াফিফা বিশ্বকাপ ফ্রান্সসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

আর্জেন্টিনা তার সমর্থকদের হতাশ করবে না: মেসি

Next Post

রিয়াদে সশস্ত্র বাহিনী দিবস ২০২২ পালিত

Next Post
সশস্ত্র বাহিনী দিবস ২০২২ উপলক্ষে রিয়াদে অনুষ্ঠানে অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদে সশস্ত্র বাহিনী দিবস ২০২২ পালিত

চাঁদে মানুষের বসবাসের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা ও গবেষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৩০ সালের মধ্যে চাঁদে হবে মানুষের ঘরবাড়ি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT