চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঐন্দ্রিলাকে হারিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 20, নভেম্বর 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে ঐন্দ্রিলা ছবি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ২৪ বছরেই থেমে গেল টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জীবনঘড়ি। জীবনযুদ্ধের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। রেখে গেলেন শূন্যতা।

তার সেই শূন্যতার তাড়াতেই অভিনেত্রীর প্রয়াণে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন কাছের মানুষেরা। অভিনেত্রীকে হারিয়েছে শোকাচ্ছন্ন বান্ধবী ও লেখক পর্ণা বিশ্বাস। পর্ণা যা লিখেছেন, হুবুহু তুলে ধরা হলো:

ঐন্দ্রিলার সঙ্গে আমার প্রথম পরিচয় বহরমপুরের নতুন বাজারের সিদ্ধার্থ চক্রবর্তী স্যরের ‘চয়নিকা’ নাচের স্কুলে। ছোট থেকে আমরা একসঙ্গে নাচ শিখতাম। ও আমার থেকে কিছুটা ছোট। ওর ডাক নাম ‘মিষ্টি’। মিষ্টির চলে যাওয়ার খবরটা পাওয়ার পর থেকে আমার সেই সব দিনের কথা খালি মনে পড়ছে।

আমরা দু’জনে নাচের স্যারের খুব প্রিয় ছিলাম। ছোট হলেও ওই সময় থেকেই ঐন্দ্রিলা প্রচণ্ড পরিশ্রমী ছিল। ও সকালবেলা স্কুলে যেত। স্কুল শেষ করে টিউশন পড়ে তারপর নাচ শিখতে আসত। নাচের ক্লাসের ফাঁকে ও পরের টিউশনের পড়াও তৈরি করে নিত। পড়া তৈরি হয়ে গেলে ওর মাকে ফোন করত। সেটা ওর মা মানে কাকিমাকে শোনাত। মাঝে মাঝে পরীক্ষা হত টিউশনে। কখনও যদি ও ১০-এর মধ্যে ৯ পেত, তাহলে প্রচণ্ড বিরক্ত হত। কম পেলেই মাকে ফোন করে বলত, ‘‘ওটা পারিনি। এটা ভুল করেছি। এটা আমায় শিখিয়ে দেবে।’’ যে দিন ও ১০ পেত সেদিন ওকে পায় কে! সেদিন ও অন্য মেজাজে থাকত। একটা নাচ এক বারেই আয়ত্ত করে নিত। যে কোন নাচ উপস্থাপন করার ভঙ্গিমা অসাধারণ ছিল ওর। আমরা মুগ্ধ হয়ে দেখতাম ওর নাচ। স্যারও বলতেন, ‘‘ওকে দেখে তোমরা শেখো।’’

ছোট থেকেই ওর মধ্যে আমরা দেখেছি ভরপুর ইতিবাচক মানসিকতা। বহরমপুরের মতো মফস্বল শহরে ড্রেস কোড একটা বড় ব্যাপার ছিল। সবাই তাকিয়ে থাকে, আমরা কী ধরনের পোশাক পরছি, কী ভাবে পরছি, সেই দিকে। আমরা ভয়ে ভয়ে থাকতাম যে, আমি যদি এটা পরি তবে পাড়ার লোকে কী বলবে? তবে মিষ্টি (ঐন্দ্রিলা) অবশ্য ছোট থেকেই একটু সাহসী পোশাক পরত। অন্য রকম ভাবে চুল কাটত। মানে একদম ‘কুল’। সব সময় ও বলত, ‘‘কী হয়েছে? আমার জীবন। আমার পোশাক। আমি পরব। মানুষের কথা মানুষ বলবে।’’ ও নিজেকে সব সময় এতটা ‘কুল’ রাখত দেখে আমাদেরও ভাল লাগত। কাকিমা ওকে সব সময় অনুশাসনের মধ্যে রাখতেন। কখনও ওকে একা কোথাও যেতে দিতেন না। নাচের ক্লাস শেষ করে আমরা সবাই একসঙ্গে ফিরতাম।

প্রথমবার মিষ্টির যখন ক্যানসার ধরা পড়ল, তখন ওকে বাড়িতে দেখতে যাই। বিছানায় শুয়ে থাকলেও ওর মধ্যে ভীষণ ইতিবাচক মানসিকতা দেখেছিলাম। আমি তো একরাশ মনখারাপ নিয়ে দেখা করতে গিয়েছিলাম ওর সঙ্গে। কিন্তু ও এমন ভাবে কথা বলতে শুরু করল যে, আমার মন ভাল হয়ে গেল। আইসক্রিম খেতে মিষ্টি খুব ভালবাসত। আমি সেই সময় ওর জন্য একটা আইসক্রিম নিয়ে গিয়েছিলাম। ওই অবস্থাতেও কাকিমাকে ও বলেছিল, ‘‘মা, পর্ণাকেও একটা আইসক্রিম দাও।’’ ও খুব হাসিখুশি ছিল। সব সময় হাহাহিহি করত। আনন্দে থাকত। মাতিয়ে রাখত। কখনও মুখ চেপে হাসতে পারত না।

এক বার রাস্তায় দেখা হতেই আমাকে স্কুটি করে বাড়ি দিয়ে গেল। সেই সময় পিছনে বসে আমার মনে হচ্ছিল, ও যেন বয়ফ্রেন্ড। ঈশ্বর ওকে নিজের হাতে তৈরি করেছিলেন। সব কিছুতেই একদম ‘পারফেক্ট’ ছিল ও। এত মিশুকে স্বভাবের মধ্যেও ওর মধ্যে একটা অন্য ব্যক্তিত্ব ছিল। যে কেউ চাইলেই ওকে ছুঁতে পারত না। আমাদের সকলের থেকে ও একদম আলাদা ছিল এই জায়গায়।

প্রথমে একটা নাচের রিয়েলিটি শো-তে ও অংশগ্রহণ করেছিল। একের পর এক এপিসোডে ও সেরা হচ্ছিল। হঠাৎ করে লিগামেন্ট ছিঁড়ে গিয়ে সেখান থেকে ফিরতে হয় ওকে। দীর্ঘ চিকিৎসার পর আবার নাচ শুরু করে মিষ্টি। ওখান থেকেই বোধ হয় ওর লড়াইয়ের শুরু। গত বছর সব্যাসাচী, মিষ্টি এবং আমি একসঙ্গে পুজোয় ঘুরলাম। সব্য ভীষণ ভাল মানুষ। যত বার পুরনো সেই দিনগুলো আমার মনে পড়ছে, তত বার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। হয়ত আমাদের রোজ কথা হত না, তবুও ওর এবং আমার মধ্যে একটা খুব ভাল বন্ডিং ছিল। দেখা হলেই ও আমাকে জড়িয়ে ধরত। ওকে আর ওভাবে দেখতে পাব না।

মিষ্টি আর আমাদের মাঝে নেই। ওর টানা কয়েক বছরের লড়াই শেষ হল। এর বেশি কিছু বলতে ভাল লাগছে না। এটা ভাবতে পারছি না যে, আর কোনো আনন্দ উৎসবে ও ছুটে এসে আমাকে জড়িয়ে ধরবে না।

Tags: ঐন্দ্রিলাঐন্দ্রিলা শর্মাটলিউড অভিনেত্রী
Previous Post

বেনজেমার বিশ্বকাপ শেষ

Next Post

নতুন প্রজন্ম প্রযুক্তিকে মূল হাতিয়ার হিসেবে গ্রহণ করছে: শিক্ষামন্ত্রী

Next Post
শিক্ষামন্ত্রী শিক্ষকদের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন প্রজন্ম প্রযুক্তিকে মূল হাতিয়ার হিসেবে গ্রহণ করছে: শিক্ষামন্ত্রী

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT