চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে চমক দেখাচ্ছে অজয়ের ‘দৃশ্যম ২’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 19, নভেম্বর 2022
in বিনোদন
A A
অজয়ের 'দৃশ্যম ২' সিনেমার পোস্টার, চারজন চরিত্রের মুখাবয়ব দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল বলিউডে তুমুল জনপ্রিয়তা পাওয়া অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ সিনেমার সিক্যুয়াল ‘দৃশ্যম ২’। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে চমক দেখালো এই ছবিটি।

মুক্তির প্রথম দিনেই ভারতে ১৫.৩৮ কোটি রুপি আয় করেছে ‘দৃশ্যম ২’। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সপ্তাহ শেষে যদি সিনেমাটি দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারে তবে ‘ব্রহ্মাস্ত্র’র পরে হিন্দি সিনেমা হিসেবে সাপ্তাহিক সর্বোচ্চ আয়ের শুরুর ক্ষেত্রে এটি দ্বিতীয় স্থান দখল করবে।

একই সাথে সপ্তাহান্তে ছবিটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন, চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ।

২০১৫ সালে বলিউডে মুক্তি পায় মালায়ালাম ছবি ‘দৃশ্যম’ এর হিন্দি রিমেক। এরপর গত বছর মালায়ালাম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপেক্ষায় ছিল ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার প্রহর কাটলো। একই সঙ্গে ছবিটি মুক্তির পরে দর্শকদের প্রত্যাশা পুরণে সফলও হয়েছে বলে ধারণা করছেন ফিল্ম সমালোচকরা।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম’-এর মতো এর সিক্যুয়ালেও অজয় দেবগনের সঙ্গে দেখা গেছে টাবু, রজত কাপুর, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তার মতো অভিনয় শিল্পীদের। পাশাপাশি সিক্যুয়ালে নতুন সংযোজন অভিনেতা অক্ষয় খান্না। প্রথম ছবির রেশ ধরেই এগিয়ে গেছে ‘দৃশ্যম ২’ এর কাহিনি।

সূত্র: বলিউড লাইফ

Tags: অজয় দেবগনঈশিতা দত্তাটাবুদৃশ্যম ২বক্স অফিসবলিউডমালায়ালামরজত কাপুর
Previous Post

শিগগিরই বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট কেটে যাবে: প্রধানমন্ত্রী

Next Post

কালজয়ী সঞ্জীবকে হারানোর দিন

Next Post
গিটারের সাথে কবির মুখ ও পাখি ও ফুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কালজয়ী সঞ্জীবকে হারানোর দিন

সাভার রেলওয়ে স্টেশন গেটের ছবি, ঢাকার উপকণ্ঠে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে জামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT