দেশে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হকি টুর্নামেন্ট। মাওলানা ভাসানী স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানে উদ্বোধন হওয়া টুর্নামেন্টের শুরু থেকেই এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড পেইন্ট পার্টনার হিসেবে সংযুক্ত হয়েছে।
হকি টুর্নামেন্টকে আরও রঙিন করতে এশিয়ান পেইন্টস ও স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এসিআই’র সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। টুর্নামেন্টকে দর্শকের কাছে আরও রঙিন ও আকর্ষণীয় করে তুলতে এশিয়ান পেইন্টস এসিআইয়ের সঙ্গে কাজ করেছে।
গত ২৮ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টটির ফাইনাল খেলা হয় ১৭ নভেম্বর। টানা ৩৪ ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনাল ম্যাচে অংশ নিয়েছে একমি চট্টগ্রাম ও মোনার্ক মার্ট পদ্মা। এদিন উপস্থিত ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ও হকি ফেডারেশনের সভাপতি শেখ আব্দুল হান্নান, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড বুধাদিত্য মুখার্জি।
এশিয়ান পেইন্টস সবসময়ই উদ্ভাবন ও অনুপ্রেরণায় বিশ্বাসী। বহুজাতিক কোম্পানিটি ১৯৪২ সাল থেকে ৮০ বছরের বেশি সময় ধরে ১৬টিরও বেশি দেশে তাদের নিজস্ব পণ্য ও সেবা দিয়ে ক্রেতার চাহিদা ও সন্তুষ্টি অর্জনে কাজ করছে।









