চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার ছবিতে রোশান, বিপরীতে কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 18, নভেম্বর 2022
in বিনোদন
A A
অভিনেতা একটি সোফায় বসে ভাবুক মুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরোপুরি কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের নায়ক রোশান। এই ছবির নাম ‘মীরজাফর’ (চ্যাপ্টার ২)।

জানুয়ারি মাসে সেখানে ছবিটির শুটিং করবেন বলে জানালেন রোশান। তিনি বলেন, সিনেমাটি পরিচালনা করবেন অর্কদ্বীপ মল্লিক নাথ। এতে মীর চরিত্রে অভিনয় করবেন রোশান।

চ্যানেল আই অনলাইনকে রোশান বলেন, আমার বিপরীতে থাকবেন প্রিয়াঙ্কা। সেই সাথে ফেরদৌস ভাই, শ্রাবন্তী, সৌরভ থাকবেন। এ যুগের মীরজাফর যারা তাদের কাহিনি নিয়ে নির্মিত হবে এ ছবি। মূল মীরজাফরকে চ্যাপ্টার-১ ধরা হয়েছে। আর এখনকার মীরজাফরের কাহিনি বলে নাম চ্যাপ্টার ২ দেয়া হয়েছে।

এর আগে দেবের সঙ্গে ‘ককপিট’ ছবি করেছিলেন রোশান। এবার মীরজাফর করতে যাচ্ছেন। তিনি বলেন, আরও আগেই ছবি করার কথা ছিল। কিন্তু করোনার সবকিছু বন্ধ হয়ে যায়। তবে আমার সঙ্গে কলকাতার ওদের নিয়মিত যোগাযোগ ছিল। মীরজাফরে আমি মীর, নায়ক চরিত্র। জাফর হচ্ছেন ভিলেন, করবেন সৌরভ।

রোশান বলেন, এটা পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের ছবি হবে। বড় বাজেটে তৈরি হবে। প্রযোজনা করছেন দাগ ক্রিয়েটিভ মিডিয়া এবং লর্ড অব দ্য ইউনিভার্স। ছবির ট্যাগ লাইন হচ্ছে, এই গল্প শুনে খোকা (দর্শক) ঘুমায় না, খোকা জেগে থাকে।

Tags: ককপিটনায়কপ্রিয়াঙ্কাফেরদৌসভিলেনরোশানলিড বিনোদনসিনেমাসৌরভ
Previous Post

সাভারে ছুরিকাঘাতে নিহত ১ যুবক, আহত ২

Next Post

ইউক্রেনের এক কোটি মানুষ অন্ধকারে: জেলেনস্কি

Next Post
ইউক্রেনের প্রেসিডেন্টের মুখোমুখি অবস্থান ও বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের এক কোটি মানুষ অন্ধকারে: জেলেনস্কি

বাংলাদেশের একজন ফুটবল প্রেমী সৌদি সুপারফ্যানের স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কবিতার ছন্দে স্টেডিয়াম মাতান সৌদি সুপারফ্যান ইঞ্জিনিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT