চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল সুমামা: কাতারিদের অহমিকার প্রতীক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 16, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আল সুমামা স্টেডিয়াম, কাতার বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

উঠছে ফুটবল মহাযজ্ঞের পর্দা। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, মাসব্যাপী ফিফা বিশ্বকাপ আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না স্বাগতিক কাতার। সোনালি ট্রফি সামনে রেখে আটটি ভেন্যুতে লড়বে ৩২ দল। বৈশ্বিক আসরটিতে সমর্থন, দল, প্রিয় খেলোয়াড়কে সাহস জোগাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ করছে লাখো ফুটবলপ্রেমী।

কোথায় কোথায় হবে হাসি-কান্না, রোমাঞ্চ-উন্মাদনার মঞ্চায়ন, কোথায় উচ্ছ্বাস সবুজ গালিচা পেরিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে। সেসবের পরিচিতিতে এপর্বে থাকছে ফিফা বিশ্বকাপের অন্যতম ভেন্যু কাতারের রাজধানী দোহার ‘আল সুমামা স্টেডিয়াম’র কথা।

আরবের মুসলিমরা ‘গাহফিয়া’ নামের একধরনের টুপি পরে থাকেন— সাদা, পুরো গোলাকার আকৃতির মাঝের দিকে ফাঁকা। কাতারিদের একাংশের অবিচ্ছেদ্য অংশ এই ‘গাহফিয়া’। টুপিটিকে কাতারের আরবীয়রা মনে করেন যুবকদের অহমিকার প্রতীক। যাকে যুব বয়সের আগমনের প্রতীক বলেও ধরা হয়।

যুবকদের মাঝে আত্মবিশ্বাস ও উচ্চাকাঙ্ক্ষা বাড়ানোর জন্য আরবি টুপির ব্যবহার করেন কাতারিরা। কাতার বিশ্বকাপের লক্ষ্যে সেই ঐতিহ্য টুপির আদলেই তৈরি হয়েছে আল সুমামা স্টেডিয়াম। সুন্দর ও অসাধারণ নকশায় গড়া ভেন্যুটিতে বসবে গ্রুপপর্বের ছয়টি ম্যাচ। শেষ ষোলোর একটি ও কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচও আয়োজন করবে স্টেডিয়ামটি।

মরুভূমির তীব্র গরম ও রাতের কনকনে ঠাণ্ডার কথা মাথায় রেখে শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে স্টেডিয়ামটি। সংস্কৃতি ও ঐতিহ্যে পরিপূর্ণ আল সুমামা কাতারি তো বটেই, বিশ্ববাসীর কাছেও পছন্দের জায়গা হয়ে দাঁড়িয়েছে। ৪০ হাজার দর্শক ধারণ ক্ষমতার ভেন্যুটি বিশ্বকাপকে লক্ষ্য করে বানালেও ২০২১ সালে এখানে বসেছিল আমির কাপের ফাইনাল। ফিফা আরব কাপও সফলভাবে আয়োজন করেছিল কাতারের ঐতিহ্যের আদলে গড়া মাঠটি।

রাজধানী দোহার মধ্যভাগের খুব কাছেই এটি অবস্থিত। সুমামা নামক জায়গার নামের সঙ্গে মিলিয়ে এটির নামকরণ করা হয়েছে। ২০২১ সালের ২২ অক্টোবর স্টেডিয়ামটির কাজ শেষ হয়। দেশটির আল জাবের ইঞ্জিনিয়ারিং ও তুরস্কের টেকফেন কনস্ট্রাকশনের যৌথ উদ্যোগে অনিন্দ্য সুন্দর মাঠটি তৈরি করা হয়েছে।

Tags: আল সুমামা স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022দোহাসেমিলিড ফিফা বিশ্বকাপস্টেডিয়াম
Previous Post

যে বিশেষ কারণে জয়াকে বিয়ে করেন অমিতাভ!

Next Post

আর্জেন্টিনা-ব্রাজিল পতাকার রঙে সাজানো হলো সেতু

Next Post
আর্জেন্টিনা-ব্রাজিল পতাকার রঙে সাজানো সেতু, বাংলাদেশে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-ব্রাজিল পতাকার রঙে সাজানো হলো সেতু

আধুনিক স্টেডিয়াম ভবন, আকাশের নিচে উজ্জ্বল আলোতে ঝলমল. Channel i News - চ্যানেল আই নিউজ

আল জানুব: মুক্তো খোঁজা ঐতিহ্যের স্মৃতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT