চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এডুকেশন সিটি স্টেডিয়াম: মরুভূমির হীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 16, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
এডুকেশন সিটি স্টেডিয়াম, মরুভূমির হীরার মতো দৃষ্টিনন্দন স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উঠছে ফুটবল মহাযজ্ঞের পর্দা। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, মাসব্যাপী ফিফা বিশ্বকাপ আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না স্বাগতিক কাতার। সোনালি ট্রফি সামনে রেখে আটটি ভেন্যুতে লড়বে ৩২ দল। বৈশ্বিক আসরটিতে সমর্থন, দল, প্রিয় খেলোয়াড়কে সাহস জোগাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ করছে লাখো ফুটবলপ্রেমী।

কোথায় কোথায় হবে হাসি-কান্না, রোমাঞ্চ-উন্মাদনার মঞ্চায়ন, কোথায় উচ্ছ্বাস সবুজ গালিচা পেরিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে। সেসবের পরিচিতিতে এপর্বে থাকছে ফিফা বিশ্বকাপের অন্যতম ভেন্যু রাজধানী দোহার ‘এডুকেশন সিটি স্টেডিয়াম’র কথা।

আল রাইয়ানের মরুভূমির মাঝে সগর্বে মাথা উঁচিয়ে যে স্টেডিয়াম, সেটির কয়েকটি নাম রয়েছে— এডুকেশন সিটি স্টেডিয়াম, কাতার ফাউন্ডেশন স্টেডিয়াম, ডায়মন্ড ইন ডেজার্ট। নির্মাণশৈলী ও নকশার খাতিরে এটিকে ডায়মন্ড ইন ডেজার্ট অর্থাৎ, মরুভূমির হীরা নামে বেশি ডাকা হয়। সূর্যের আলো স্টেডিয়ামটিতে পড়লে চকচক করে ওঠে পুরো রাইয়ান। নৈসর্গিক রূপ প্রতিফলিত হয় শহরজুড়ে।

৪০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটি এডুকেশন সিটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। বিশ্বকাপকে সামনে রেখে বানানো মাঠটি ২০২০ সালে প্রথম ব্যবহার করা হয়। এখানে হবে আসরের ছয়টি গ্রুপপর্বের, একটি শেষ ষোলোর ও একটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ। ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে এখানে লড়বেন রোনালদো-লেভান্ডোভস্কি-এমবাপে-নুনেজরা।

এডুকেশন সিটিতে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি ও সুযোগ-সুবিধা। স্টেডিয়ামটির সন্নিকটে আছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, পার্ক, মিউজিয়াম ও সুবিশাল অফিস বিল্ডিং। সেন্ট্রাল দোহার ১৪ কিলোমিটার দূরের ভেন্যুটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থায়ও আনা হয়েছে আমূল পরিবর্তন। রয়েছে অত্যাধুনিক আবাসনের ব্যবস্থা।

ফুটবল মহাযজ্ঞ শেষে স্টেডিয়ামটিকে বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। উন্মুক্ত থাকবে স্টুডেন্ট অ্যাথলেটদের জন্যও। ধারণ ক্ষমতা ৪০ হাজার থেকে কমিয়ে তখন ২০ হাজারে নিয়ে আসা হবে।

Tags: আল রাইয়ানএডুকেশন সিটি স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022সেমিলিড ফিফা বিশ্বকাপস্টেডিয়ামহীরা
Previous Post

লুসেইল: মেসি-রোনালদো-নেইমাররা লড়বেন যেখানে

Next Post

যে বিশেষ কারণে জয়াকে বিয়ে করেন অমিতাভ!

Next Post
অমিতাভ বচ্চন ও তার স্ত্রী এক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যে বিশেষ কারণে জয়াকে বিয়ে করেন অমিতাভ!

আল সুমামা স্টেডিয়াম, কাতার বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আল সুমামা: কাতারিদের অহমিকার প্রতীক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT