চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুসেইল: মেসি-রোনালদো-নেইমাররা লড়বেন যেখানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 16, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ক্রীড়া স্টেডিয়াম, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

উঠছে ফুটবল মহাযজ্ঞের পর্দা। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, মাসব্যাপী ফিফা বিশ্বকাপ আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না স্বাগতিক কাতার। সোনালি ট্রফি সামনে রেখে আটটি ভেন্যুতে লড়বে ৩২ দল। বৈশ্বিক আসরটিতে সমর্থন, দল, প্রিয় খেলোয়াড়কে সাহস জোগাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ করছে লাখো ফুটবলপ্রেমী।

কোথায় কোথায় হবে হাসি-কান্না, রোমাঞ্চ-উন্মাদনার মঞ্চায়ন, কোথায় উচ্ছ্বাস সবুজ গালিচা পেরিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে। সেসবের পরিচিতিতে এপর্বে থাকছে বিশ্বকাপের অন্যতম ভেন্যু আল লুসেইলের ‘লুসেইল স্টেডিয়াম’র কথা।

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ১০টি ম্যাচ আয়োজন করতে চলেছে লুসেইল স্টেডিয়াম। কাতারবাসীদের উচ্চাকাঙ্ক্ষা ও আরব সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবে ভেন্যুটি। এখানেই সোনালী ট্রফির স্বপ্নপূরণে যাত্রায় নামবেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, আর্জেন্টিনার লিওনেল মেসি ও ব্রাজিলের নেইমাররাও। ফাইনাল মহারণে লুসেইলের আকাশেই শিরোপা উঁচিয়ে বিশ্বজয়ের আনন্দে মাতবেন বিশ্বসেরারা।

কাতারের এই স্টেডিয়ামটি মূলত বিশ্বকাপকে সামনে রেখেই তৈরি করা। ২০১০ সাল থেকে নকশা চেয়েও মনের মতো হচ্ছিল না কর্তৃপক্ষের। শেষে আয়োজক কমিটি বাটি-আকৃতির একটি নকশাকে বেছে নেয়। সুন্দর লুসেইল স্টেডিয়ামে এক সঙ্গে বসে ৮০ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন।

বৈশ্বিক মহাযজ্ঞ শুরুর দ্বিতীয় দিনে এখানে মেসি-ডি মারিয়াদের আর্জেন্টিনা মুখোমুখি হবে সৌদি আরবের। চারদিন পর ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা। ২৪ তারিখ লুসেইলে নেইমার-জেসাসদের ব্রাজিল খেলবে সাইবেরিয়ার বিপক্ষে। ২ ডিসেম্বর হলুদ জার্সিধারীদের প্রতিপক্ষ ক্যামেরুন। রোনালদো-ব্রুনোদের পর্তুগাল ২৮ তারিখ মুখোমুখি হবে নুনেজ-সুয়ারেজদের উরুগুয়ের বিপক্ষে। এখানে বসবে শেষ ষোলোর একটি, কোয়ার্টার ফাইনালের একটি ও একটি সেমিফাইনালের মহারণ। ১৮ ডিসেম্বর এই মাঠেই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

বিশাল ফুটবল স্টেডিয়াম, প্রস্তুত ম্যাচের জন্য, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৭ সালে নির্মাণ শুরু হয়ে ২০২১-এর নভেম্বরে কাজ শেষ হয়। দৃষ্টিনন্দন ভেন্যুটি লুসেইল আইকনিক স্টেডিয়াম নামেও পরিচিত। ব্রিটিশ সংস্থা ফস্টার পার্টনার্স ও পপুলাস মাঠটির নকশা দিয়েছে। এটি দক্ষিণ দোহার খুব কাছে এবং পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত। পুরনো জাহাজ ও সেটির বিভিন্ন বস্তুর স্তর সজ্জা নকশায় ফুটিয়ে তোলা হয়েছে।

সুবিশাল স্টেডিয়ামটিতে রয়েছে আধুনিক প্রায় সব সুযোগ-সুবিধা। সোনালি রঙয়ের মাঠটিতে আলো-ছায়ার খেলা করার অনিন্দ্য সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। স্টেডিয়ামটির প্রায় সব কাজ সৌরবিদুৎ দিয়ে সম্পন্ন করা হবে। কাঁচের আবরণ ও ধাতব পদার্থের মিশেলে গড়া মাঠটির ছাদ বিশেষ উপাদান দিয়ে গড়া। যেটি বিদ্যুৎ উৎপাদন করার পাশাপাশি স্টেডিয়ামকে বালি, গরম বাতাস থেকে দূরে ও শীতাতপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।

বিশ্বকাপের পর সেটি অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা রাখা হয়েছে। অতিরিক্ত আসনও সেই সময় সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। এছাড়া মাঠের বাকি অংশে দোকান, ক্যাফে, অ্যাথলেটিকসের জন্য ছেড়ে দেয়া হবে। পাশাপাশি শিক্ষার সুযোগসুবিধা ও স্বাস্থ্যক্লিনিক করার পরিকল্পনা মাথায় রেখে এগোচ্ছে লুসেইল কর্তৃপক্ষ।

Tags: কাতার বিশ্বকাপ-2022নেইমারমেসিরোনালদোলুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপস্টেডিয়াম
Previous Post

স্টেডিয়াম ৯৭৪: কন্টেইনার রহস্যে চমক

Next Post

এডুকেশন সিটি স্টেডিয়াম: মরুভূমির হীরা

Next Post
এডুকেশন সিটি স্টেডিয়াম, মরুভূমির হীরার মতো দৃষ্টিনন্দন স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এডুকেশন সিটি স্টেডিয়াম: মরুভূমির হীরা

অমিতাভ বচ্চন ও তার স্ত্রী এক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যে বিশেষ কারণে জয়াকে বিয়ে করেন অমিতাভ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT