চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেভারিটের ‘ফাঁদে’ পা দেবে না আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 15, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা দলের লিওনেল মেসি গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৩৫ ম্যাচে অপরাজিত থেকে কাতার বিশ্বকাপের বিমানে উঠবে আর্জেন্টিনা। আসরের হট-ফেভারিট লিওনেল মেসিরা। কোচ লিওনেল স্কালোনির অধীনে ২০১৯ সাল থেকে একটি ম্যাচেও হারের স্বাদ পায়নি আলবিসেলেস্তেরা। এই ফেভারিট তকমা হয়ে উঠতে পারে কাল, তৈরি করতে পারে চাপ। অধিনায়ক মেসি অবশ্য বলছেন সেই ‘ফাঁদে’ পা দেবেন না তারা।

গতবছর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাইয়ে লাতিন অঞ্চলে পয়েন্ট টেবিলের দুয়ে থেকে শেষ করেছে। ১৯৮৬ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের আশায় বিভোর আর্জেন্টিনা।

তবে সতর্কই থাকছেন মেসি। বিশ্বকাপের ফেভারিট- এমন প্রচারণাকে অবিশ্বাস করতে বলেছেন। ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের জর্জ ভালদানোরকে সাক্ষাৎকারে বলেছেন, ‘সব জাতীয় দলের জন্যই আজকাল খেলাটা কঠিন। বিশ্বকাপে প্রতিটি দলকে হারানো কঠিন হবে।’

‘আমরা লম্বা সময় অপরাজিত থাকলেও ইউরোপীয় দলগুলোর বিপক্ষে আমাদের খুববেশি খেলা হয়নি। তারাও অবশ্য আমাদের বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সাউথ আমেরিকার দলের বিপক্ষে খেলাটাও কঠিন।’

‘আমরা ভালো ফর্মে থেকেই চূড়ান্ত পর্বে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা ফেভারিট এবং শিরোপা জিতব, এমন প্রচারণার ফাঁদে পা দিতে পারি না। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।’

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং ব্রাজিলও হট-ফেভারিটের তালিকায়। দল দুটি আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলেই মত মেসির।

‘ফ্রান্স ভালো দল। তাদের কিছু খেলোয়াড় চোটে পড়েছে। কিন্তু তাদের দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা প্রতিপক্ষের জন্য ভীতিকর হয়ে উঠতে পারে। তাদের সেরা খেলোয়াড় এবং একজন কোচ (দিদিয়ের দেশম) আছে। যারা বহুদিন ধরে একসঙ্গে এবং গত বিশ্বকাপে জিতেছে।’

‘ব্রাজিল দলেও অনেক অসাধারণ খেলোয়াড় আছে। বিশেষ করে দারুণসব ফিনিশার, যারা যেকাউকে পেছনে ফেলতে সক্ষত। তাদের নেইমারের মতো দারুণ এক নাম্বার নাইন আছে।’

‘আমাদের দলের অবস্থাটাও ভালোই। ফর্মে থাকা খেলোয়াড়রা আছে। লো সেলসোর চোট দুর্ভাগ্যজনক। সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা লড়াই করব। তবে প্রথমে আমাদের উদ্বোধনী ম্যাচে (সৌদি আরবের বিপক্ষে) জেতার দিকে নজর দিতে হবে।’

সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগে বুধবার প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সোমবার আবুধাবিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ ২০২২ফ্রান্সব্রাজিলমেসিলিড স্পোর্টস
Previous Post

ক্ষমা চেয়ে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি পেলেন পিরোজপুরের পিপি

Next Post

জটিল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ এর ফাতিমা

Next Post
দুজনের মধ্যে একজনের চেহারা স্পষ্ট, অন্যজনের অর্ধেক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জটিল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ এর ফাতিমা

বিএনপি নেতারা ঢাকায় মহাসমাবেশের পরিকল্পনা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করতে চায় বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT