চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় অত্যাধুনিক অস্ত্রসহ ৫ জন আটক

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
9:52 পূর্বাহ্ন 15, নভেম্বর 2022
in - সেমি লিড, অপরাধ, জনপদ, পাবনা
A A
পাবনায় অস্ত্রসহ ৫ জন আটক, পুলিশ ও র‍্যাবের অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় আত্মসমর্পন করা চরমপন্থী নেতা মুসা হত্যাকারীদের ধরতে গিয়ে অত্যাধুনিক অস্ত্র এবং গোলাবারুদসহ ৫ চরমপন্থী(সর্বহারা) ক্যাডারকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- চাটমোহর উপজেলার কদমতলী গ্রামের আব্দুল হাই সামাদের ছেলে সাইফুর ইসলাম ওরফে শুটার সিরাজ (২৫), আটঘরিয়া উপজেলার নগরচাচকিয়া উত্তরপাড়া গ্রামের মো. নায়েব আলীর ছেলে মো. একরাম হোসেন (২৫), আমিনপুর থানার চর দূর্গাপুর গ্রামের কোরবান ব্যাপারীর ছেলে মো. শরিফুল ইসলাম (২৫), আতাইকুলা থানার সাদুল্লাহপুর ইউনিয়নের ফারাদপুর নতুনপাড়া গ্রামের গফুর প্রামাণিকের ছেলে নাহিদুল ইসলাম শাকিল (১৯) এবং রাজবাড়ী জেলার চরভরাট গ্রামের মো. আজিজুল আয়নাল প্রামানিকের ছেলে জালাল প্রামানিক (২৮)।

এরা সবাই পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকার আত্মসমর্পন করা সর্বহারা নেতা চাঞ্চল্যকার মুসা হত্যায় সরাসরি জড়িত বলে পুলিশের ধারণা।

পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী নিজ কার্যালয়ে এক প্রেস-ব্রিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার ফারাদপুর নতুন পাড়ার মো. নাহিদের বাড়িতে সর্বহারাদের আস্তানায় অভিযান চালায় পুলিশের দুটি চৌকশ দল। অভিযানে ৫ চরমপন্থিকে কোনও ধরনের রক্তপাত ছাড়াই আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১টি ওয়ান শুটার গান, ১টি বিদেশি এসএমসি, ম্যাগাজিন, ১৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি শর্টগান, ৩২ রাউন্ড বারো বোরের তাজা কার্তুজ, ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বিকালে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে চায়ের দোকানের পেছনে ক্যারাম খেলছিল ২০১৯ সালে আত্মসমর্পন করা সর্বহারা নেতা মুসা খাঁ (২৮)। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা তাকে শতাধিক মানুষের সামনে প্রকাশ্যে গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর সন্ত্রাসীরা সর্বহারা জিন্দাবাদ, মাওবাদি বলশেভিক জিন্দাবাদ শ্লোগান দিয়ে বীরদর্পে চলে যায়।

 

Previous Post

সীমান্তে অভিযান চলাকালে গুলিতে ডিজিএফআই কর্মকর্তা নিহত

Next Post

বিশ্বে করোনায় শনাক্ত কমেছে

Next Post
জনসমাগমে মাস্ক পরা মানুষজন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে করোনায় শনাক্ত কমেছে

বাবা হারালেন অভিনেতা মহেশ বাবু, পুত্রের পাশে শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হারালেন অভিনেতা মহেশ বাবু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT