বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলার তদন্ত বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার বাবা নুরুদ্দিন রানা। রাজধানীতে ফারদিনের সহপাঠিদের মানববন্ধনে যোগ দিয়ে তিনি বলেন, তদন্তকারীদের প্রতি তার আস্থা রয়েছে তবে কোনো কোনো গণমাধ্যম তদন্ত বাধাগ্রস্থ মাদকসহ অপ্রাসঙ্গিক বিষয় টেনে আনছে।








