চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষকতায় পেশাগত উন্নয়নে `শ্রেণিকক্ষে অ্যাকশন রিসার্চ’ প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 13, নভেম্বর 2022
in শিক্ষা
A A
শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণ সেশন, শিক্ষকতা উন্নয়নে গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি গবেষণা ও উন্নয়ন সংস্থা গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং (Global Center For Innovation and Learning (GCFIL) শুরু করেছে দুইমাসব্যাপী শ্রেণিকক্ষে অ্যাকশন রিসার্চ বিষয়ক অনলাইন মাস্টার সার্টিফিকেট কোর্স। শিক্ষকতায় পেশাগত উন্নয়নে বাংলাদেশে এ ধরণের কোর্স এই প্রথম।

১২ নভেম্বর ২০২২ সন্ধ্যায় শুরু হওয়া এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, বিশেষ অতিথি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক শাহবাজ রিয়াদ, জিসিএফআইএল-এর কো ফাউন্ডার ও সিইও শাকিল মালিক, প্রশিক্ষক নাফিজ উদ্দিন খান প্রমুখ।

২৫ জন শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি এই অনলাইন কোর্সে অংশগ্রহণ করছেন। যাদেরকে তিন ধাপে (প্রাথমিক আবেদন প্রক্রিয়া, প্রশ্নমালা জরিপ ও অনলাইন ইন্টারভিউ) বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে কোর্সের জন্য যুক্ত করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের মধ্যে আছেন ইউআরসি ও পিটিআই ইন্সট্রাকটর, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বি. এড/ এম. এড প্রশিক্ষণার্থী ও শিক্ষা প্রদানকারী এনজিও শিক্ষাকর্মী।

শিক্ষাকতায় অব্যাহত পেশাগত উন্নয়নে অ্যাকশন রিসার্চ একটি কার্যকর কৌশল। পিইডিপি-৪ এ শিক্ষকদের অব্যাহত পেশাগত উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। শ্রেণিকক্ষের সমস্যা চিহ্নিত করে তা একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা অ্যাকশন রিসার্চের লক্ষ্য।

গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি গবেষণা ও উন্নয়ন সংস্থা, যেটি শিক্ষা-গবেষণা ও পাবলিক সেক্টর ও বৈশ্বিক মানব উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে ১৯৯০ দশকে শুরু হয়। আফ্রিকার অঞ্চলে, মধ্য এশিয়া, এশিয়ার বিভিন্ন দেশসহ বিশ্বের ৭৫ টির বেশি দেশে প্রতিষ্ঠানটি তার কর্মকাণ্ড পরিচালনা করছে। বাংলাদেশে রয়েছে এই প্রতিষ্ঠানের আঞ্চলিক দপ্তর।

Previous Post

হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীতে বিশিষ্টজনদের শ্রদ্ধা

Next Post

আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই: বাংলাদেশ ব্যাংক

Next Post
বাংলাদেশ ব্যাংক

আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই: বাংলাদেশ ব্যাংক

বিএনপি আন্দোলন ও নির্বাচনে বড়বাড়ি করে দিচ্ছে কাদের. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়াবাড়ি করলে আন্দোলন ও নির্বাচন দু’টোতেই বিএনপির পতন: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT