চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বসেরা হওয়ার মন্ত্রগুলো জানালেন বাটলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 13, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাটলার বিশ্বকাপ জেতার পর ট্রফি হাতে নিয়ে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক হিসেবে তো বটেই, ব্যাট হাতেও বিশ্বকাপে দারুণ সফল জস বাটলার। ৬ ম্যাচে ৪৫ গড়ে ১৪৪.২৩ স্ট্রাইকরেটে করেছেন ২২৫ রান। আসর সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার চারে আছেন টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী কাপ্তান।

উইকেটরক্ষক হিসেবেও বাটলার সবার চেয়ে এগিয়ে। গ্লাভস হাতে উইকেটের পেছনে করেছেন আসর সর্বাধিক ৯ ডিসমিসাল। নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডসের ডিসমিসাল সংখ্যাটাও ৯, তিনি অবশ্য দুটি ম্যাচ বেশি খেলেছেন।

সাফল্য যেন অবাধে এসেছে। পুরস্কার বিতরণীর মঞ্চে সেসবের জন্য বাটলার হেড কোচ ম্যাথু মটকে প্রশংসায় ভাসিয়েছেন। এবছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া দলের কোচ ছিলেন মট। এবার ইংল্যান্ডের ছেলেদের দলের কোচ হয়ে জিতলেন টি-টুয়েন্টি বিশ্বকাপ।

‘তিনি সত্যিই ভালোভাবে দলকে তৈরি করেছেন। কোচিং স্টাফদের নিয়ে ভালো নেতৃত্ব দিয়েছেন। খেলোয়াড়দের যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন এবং আমাদের সবাইকে নিজের উপর আস্থা রাখতে দিয়েছেন।’

বিশ্বকাপজয়ী অধিনায়ক হওয়ায় ভীষণ গর্বিত ৩২ বর্ষী বাটলার। তার ভাষ্যে, ‘একটি দীর্ঘ যাত্রা ছিল, যেখানে কিছু পরিবর্তন এসেছিল। আমরা পুরস্কার নিচ্ছি। দুর্দান্ত টুর্নামেন্ট কাটালাম।’

‘অস্ট্রেলিয়ায় আসার আগে আমরা পাকিস্তানে গিয়েছিলাম, যেটি দলের জন্য মূল্যবান সময় ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর সেখান থেকে আমরা পরের ম্যাচগুলোয় জিতে নিজেদের যে রূপ দেখিয়েছি, তা আশ্চর্যজনক।’

ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দিতে অবদান রাখেন ৪৯ বলে ৫ চার ও এক ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকা বেন স্টোকস। তার দক্ষতায় মুগ্ধ বাটলারও।

‘তিনি সত্যিকার অর্থেই চূড়ান্ত লড়াইয়ের প্রকৃত প্রতিযোগী। তিনি যা কিছু করেন, সেটার জন্য অনেক অভিজ্ঞতার প্রয়োজন। তিনি নিখুঁতভাবে সব করেছেন।’

Tags: চ্যাম্পিয়নটি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ফাইনালবাটলারমেলবোর্নলিড টি-টুয়েন্টি বিশ্বকাপ
Previous Post

করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫

Next Post

ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু

Next Post
ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রানে সেরা কোহলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT