চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ দিন পেরিয়ে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেত্রী ঐন্দ্রিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 11, নভেম্বর 2022
in বিনোদন
A A
অভিনেত্রী ঐন্দ্রিলা, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ দিন পার হয়ে গেল হাসপাতালে ভর্তি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।  কখনও ভাল, কখনও আবার মন্দ- এভাবেই পার হচ্ছে তার প্রতিটা দিন। তবে এত কিছুর মাঝেও চিকিৎসকরা আশায় মন বেঁধে রেখেছেন!

মাঝে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও শুক্রবার (১১ নভেম্বর) আবারও জ্বর এসেছে নায়িকার। হাসপাতাল সূত্রে কলকাতার সংবাদমাধ্যম বলছে, এখনও ‘সি প্যাপ’ সাপোর্টে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। জ্ঞান ফেরেনি, ফলে ঘোরের মধ্যেই রয়েছেন অভিনেত্রী।

এর আগে গত মঙ্গলবার জানা গিয়েছিল, আবার নাকি নতুন সংক্রমণ ধরা পড়েছে অভিনেত্রীর শরীরে। কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে তা ছিল অনেকটা নিয়ন্ত্রণে। যদিও এই সময়টাতে জ্বর আসাটা ভাল লক্ষণ নয় বলেই মনে করছেন চিকিৎসকেরা।

এদিকে ঐন্দ্রিলাকে নিয়ে কোনরকম নেতিবাচক খবরকে প্রশয় দিতে রাজি নন প্রেমিক। উদ্বেগের মাঝেই সব্যসাচী সোমবার সন্ধ্যায় ফেসবুকে জানিয়েছিলেন ‘সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা’। চিকিৎসকেরা ‘এক্সটার্নাল স্টিমুলি’র মাধ্যমে অভিনেত্রীকে সুস্থ করবার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তবে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি না হলেও এখনও বিপদ মুক্ত নন অভিনেত্রী, জানাচ্ছেন চিকিৎসকরা।

গত ১ নভেম্বর রাতে আচমকা অসুস্থ অনুভব করেন ঐন্দ্রিলা। প্রথমে তার ডান হাত অবস হয়ে যায়। এরপরই ডান পা অবস হয়ে পড়ে অভিনেত্রীর। ৫-৭ মিনিটের মধ্যে ঐন্দ্রিলার গোটা দেহে পক্ষাঘাত দেখা দেয়। বমি করতে শুরু করেন তিনি। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ব্রেন স্ট্রোকে আক্রান্ত, মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে। ফলে তাড়াতাড়ি অস্ত্রোপচার করতে হবে। তারপর থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা।

Tags: অভিনেত্রীঐন্দ্রিলাঐন্দ্রিলা শর্মাজীবনমৃত্যুসিনেমাহাসপাতাল
Previous Post

২১ প্রেক্ষাগৃহে মৌসুমী অভিনীত নতুন দুই ছবি

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৪২

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সোনার বাংলার রূপকার. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৪২

শাকিবের লাইভ শোতে দর্শকদের জন্য রেকর্ড গড়ার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রেকর্ড’ গড়লো শাকিবের যে লাইভ শো!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT