চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: স্পষ্ট জয় পায়নি এখনও কেউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 11, নভেম্বর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে এখনও চলছে ভোট গণনা। হাউস অব রিপ্রেজ়েন্টেটিভস ও সিনেট, আমেরিকান কংগ্রেসের উভয় কক্ষেই এগিয়ে রিপাবলিকানেরা। কিন্তু তারাই যে শেষ পর্যন্ত উভয় কক্ষ বা যে কোনও একটির দখল নেবে, তা এখনও স্পষ্ট নয়। 

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত প্রকাশিত ফলাফল বলছে, সিনেটে ১০০টির মধ্যে ৪৯টি আসন এখন রিপাবলিকানদের দখলে। সিনেট দখল করতে গেলে শুধু ৫০-এই থেমে গেলে হবে না। কারণ সিনেটে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে ডেমোক্র্যাট নেত্রী, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। ফলে সিনেটে ক্ষমতায় আসতে গেলে রিপাবলিকানদের দরকার আরও অন্তত ২টি আসন।

অ্যারিজ়োনা ও নেভাডায় এখনও গণনা শেষ হয়নি। তার মধ্যে নেভাডায় ডেমোক্র্যাট এবং অ্যারিজ়োনায় রিপাবলিকান প্রার্থী এগিয়ে রয়েছে। জটিলতা বাড়িয়েছে জর্জিয়া। কারণ এখানে কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (৫০ শতাংশের বেশি ভোট) পায়নি। ফলে ৬ ডিসেম্বর ফের নির্বাচন হবে জর্জিয়ায়। ২০২০ এর নির্বাচনে এই প্রদেশে জিতেছিল ডেমোক্র্যাট প্রার্থীরা।

হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসে এখনও এগিয়ে রিপাবলিকানরা। তাদের ঝুঁলিতে আপাতত ২১১টি আসন। আরও ৭টি আসন পেলেই হাউসের দখল নিতে পারবে তারা। কিন্তু এখনও যে সব প্রদেশ থেকে চূড়ান্ত ফলাফল আসা বাকি রয়েছে, সেগুলো রিপাবলিকানদের শক্ত ঘাঁটি বলে পরিচিত নয়। ফলে হাউসের দখল নেওয়া ততোটা সোজা হবে না বলে মনে করছে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের একাংশই।

জনমত সমীক্ষায় ইঙ্গিত দিয়েছিলো, রিপাবলিকান দল এ বার সহজেই হাউস ও সিনেটের দখল নেবে। কিন্তু বাস্তবে তা হল না। বিশ্লেষকেরা বলছেন, তার একটি কারণ অবশ্যই প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারের সময়ে অতি সক্রিয়তা।

Tags: কংগ্রেসরিপাবলিকান
Previous Post

চীনের প্রেসিডেন্টের সাথে বসবেন জো বাইডেন

Next Post

বাবার সঙ্গে দেখা করতে এলেন ইমরান খানের দুই ছেলে

Next Post
ইমরান খানের দুই ছেলে বাবার সঙ্গে দেখা করতে এসেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার সঙ্গে দেখা করতে এলেন ইমরান খানের দুই ছেলে

উরুগুয়ে ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুয়ারেজ-কাভানি, চোটাক্রান্ত আরাউজোকেও নিচ্ছে উরুগুয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT