চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ধরনের ছবির হল পাওয়া পাহাড় ডিঙানোর মত কষ্টের: আশুতোষ সুজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 অপরাহ্ন 10, নভেম্বর 2022
in বিনোদন
A A
বাংলাদেশি পরিবারের হাসিমুখের ছবি, আনন্দ ও ভালোবাসার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

টিভি পর্দায় সাহিত্য নির্ভর কাজে সুনাম অর্জন করেছেন নির্মাতা আশুতোষ সুজন। সেদিক থেকে চেয়েছিলেন তার পরিচালিত প্রথম ছবি যেন সাহিত্য বা উপন্যাস নির্ভর হয়। এ কারণে কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেশান্তর’ বানিয়েছেন আশুতোষ সুজন।

আহমেদ রুবেল, ইয়াশ রোহান, মৌসুমী, রোদেলা টাপুর, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী অভিনীত এ ছবিটি শুক্রবার (১১ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় কিছু মানুষ নানা সংকটের মধ্যে দেশ ছাড়েননি, বরং দেশ প্রেমের তাগিদে থেকে গিয়েছিলেন এদেশে।

সেই প্রেক্ষাপট পর্দায় তুলে আনছেন আশুতোষ সুজন। তবে সরকারী অনুদান প্রাপ্ত এই ছবির মুক্তি দিতে গিয়ে অনেকটা বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

যেভাবে মুক্তি দিতে চেয়েছিলেন তেমনটি হচ্ছে না। নির্মাতা সুজন বললেন, এই ধরনের ছবির জন্য হল পাওয়া পাহাড়া ডিঙানোর মত কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আপাতত দুটি হল চূড়ান্ত হয়েছে। কিন্তু এ ভিন্নভাবে গল্প বলা দেবী, হাওয়ার মতো ছবিগুলোও যথাযথ প্রদর্শণে দর্শক গ্রহণ করছেন।

‘দেশান্তর’ মুক্তি উপলক্ষে বুধবার রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিটে এক সংবাদ সম্মেলনে আশুতোষ সুজন বলেন, শুক্রবার যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনে মাসে ছবিটির প্রদর্শনীর ব্যাপারে নিশ্চিত হয়েছি। কিন্তু প্রথম সপ্তাহে সিনেপ্লেক্সে নেইনি। কারণ, হলিউডের নতুন ছবি চলবে। শিল্পের সাথে বাণিজ্য জড়িত বলে হয়তো নেয়নি। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেপ্লেক্সে চলতে পারে। এর বাইরে স্ক্রিঙ্গেল স্ক্রিন তেমনটা নেই।

তিনি বলেন, দেশপ্রেমের এই সিনেমার স্পন্সরের জন্য বিভিন্ন কোম্পানির কাছে গিয়েছিলাম। কিন্তু কেউ এগিয়ে আসেনি। হয়তো তাদের বোঝাতে পারিনি। তাছাড়া নতুন ফিল্ম মেকার হিসেবে আমি মনে করি, আমাদের দেশে সিনেমা মুক্তির ক্ষেত্রে পরিবেশনায় যারা থাকেন তাদের স্বচ্ছ থাকা উচিত। সরকারী অনুদানের ছবিগুলোর ক্ষেত্রে প্রদর্শনে প্রাধান্য দেয়া উচিত। এ ক্ষেত্রে সরকার বা মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করি।

”সিঙ্গেল স্ক্রিনের মালিকরা ‘দেশান্তর’ দেখাতে চায়নি। এ ক্ষেত্রে ‘দেশান্তর’ মুক্তির পরিবেশনায় এগিয়ে এসেছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমা হল না পাওয়া গেলেও বিকল্প ব্যবস্থায় দেশের মানুষকে ছবিটি দেখাতে চাই। ইচ্ছে আছে, ধীরে ধীরে বিভাগীয় শহরগুলোতে ‘দেশান্তর’ প্রদর্শনী করবো। নতুন নির্মাতা হিসেবে মনে হয়েছে এই ধরনের ছবির হল পাওয়া পাহাড়া ডিঙানোর মত কষ্টের। হল মালিকদের উচিত বিভিন্ন এক্সপেরিমেন্টাল গল্প হলে দেখানো।”

প্রিওডিক্যাল গল্পে নির্মিত ‘দেশান্তর’ নির্মাণে ৯২ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন আশুতোষ সুজন। তিনি বলেন, কিছু বন্ধুদের সহায়তা পেয়েছি বিধায় কাজটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি। দেশান্তর দেশকে নতুন করে ভালোবাসতে শেখাবে। আমাদের দেশটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ফুটে উঠবে ছবির গল্পে। খুব সতর্কতার সঙ্গে ছবির চিত্রনাট্য করেছি। চিত্রনাট্যে সাথে ছিলেন নূরুল আলম আতিক।

Tags: আশুতোষ সুজনইয়াশ রোহানদেশান্তরনির্মলেন্দু গুণলিড বিনোদন
Previous Post

গুলশান-বনানী আসনের এমপি হতে চান অভিনেতা সিদ্দিক

Next Post

বনজ কুমারের মামলায় বাবুল আক্তার রিমান্ডে

Next Post
চ্যানেল আই অনলাইন: বাবুল আক্তার রিমান্ডে, বনজ কুমারের মামলায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বনজ কুমারের মামলায় বাবুল আক্তার রিমান্ডে

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও সমাবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএমএফ’র লোন নিয়ে সরকার জনগণকে আরেকটা ঋণে ফেলছে: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT