চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 09, নভেম্বর 2022
in রাজনীতি
A A
পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্যাগী নেতাদের বাদ দিয়ে অবৈধ অর্থনৈতিক লেনদেনের বিনিময়ে বিতর্কিত, অছাত্র ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত লোকজনদের দিয়ে রাতের আঁধারে পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ছাত্রনেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য অর্থনৈতিক সুবিধা গ্রহণ করে স্থানীয় আওয়ামী লীগ নেতার মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ মামলার আসামি অছাত্র অনিরুজ্জান অনিককে সভাপতি ও হত্যাচেষ্টা মামলার আসামি ইফতেখার মাহামুদ সজলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন। এছাড়া বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ত্যাগী ছাত্রনেতাদের বঞ্চিত করা হয়। তাই নবগঠিত কমিটি বাতিল করে পদবঞ্চিত যোগ্য ছাত্রনেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানাই।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নবগঠিত কমিটির সহ-সভাপতি বারী তালুকদার জয়েন, সিরাজুল ইসলাম মামুন, ওমি আদনান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাঈন, জুলকারনাইন তীব্র, ছাব্বির আহমেদ প্রমুখ। এসময় পিরোজপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: ছাত্রলীগ
Previous Post

পোল্ট্রি শিল্প রক্ষায় প্রান্তিক খামারিদের মানববন্ধন

Next Post

বাবর-রিজওয়ানে ফাইনালে পাকিস্তান

Next Post
পাকিস্তানের ক্রিকেটাররা উল্লাসে মাতোয়ারা, বাবর-রিজওয়ানে ফাইনালে পাকিস্তান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবর-রিজওয়ানে ফাইনালে পাকিস্তান

আনোয়ারা সৈয়দ ও মৌরি, সাহিত্য পুরস্কার প্রাপ্ত দুই নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যদিন হুমায়ূন সাহিত্য পুরস্কার পাচ্ছেন আনোয়ারা সৈয়দ ও মৌরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT