চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ-নাসুমের উন্নতি, সেরা একশ’তে শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 09, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের মাঝপথে র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। দলগতভাবে ব্যর্থ হলেও সাপ্তাহিক হালনাগাদে মোস্তাফিজ-নাসুম-শান্ত’সহ বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়ের উন্নতি হয়েছে। ছোট সংস্করণে বোলিংয়ে শীর্ষ দখলে নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার ভানিডু হাসারাঙ্গা।

বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো টি-টুয়েন্টির সেরা একশ ব্যাটারের তালিকায় ঢুকেছেন টাইগার ব্যাটার শান্ত। আসরে একটি মাত্র ম্যাচ খেলা নাসুম দিয়েছেন বড় লাফ।

আলাদা করে র‌্যাঙ্কিংয়ের ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার বিভাগের সেরা দশে খুব একটা পরিবর্তন আসেনি। পাকিস্তানের রিজওয়ানকে হটিয়ে ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। বোলিংয়ে রশিদ খানকে সরিয়ে বড় পরিবর্তন এনেছেন লঙ্কান লেগি হাসারাঙ্গা। অলরাউন্ডিংয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান। ৪ ধাপ এগিয়ে সেরা ১৩তে উঠে এসেছেন প্রোটিয়া অলরাউন্ডার এইডেন মার্করাম।

র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে আসা নাসুম আছেন তালিকার ২৬ নম্বরে। বাংলাদেশের বোলারদের মাঝে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ অবস্থানেও এখন তিনি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১৪ রানের বিনিময়ে এক উইকেট নেন। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে ৫ ধাপ এগিয়ে বোলারদের সেরা ৩৬তম স্থানে এসেছেন মোস্তাফিজ।

ব্যাটিংয়ে সবার উপরে যাদব, দুইয়ে রিজওয়ান। প্রথমবারের মতো সেরা ১০০তে ঢোকা নাজমুল হোসেন শান্ত রয়েছেন ক্যারিয়ারসেরা ৮৭তম অবস্থানে। ভারতের বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলা লিটন দাস এক ধাপ পিছিয়ে আছেন ৩১ নম্বর স্থানে। দুই ধাপ এগিয়ে ৪৭তম স্থানে আফিফ হোসেন।

দুই ধাপ কমে ৬৩ নম্বরে আছেন সাকিব আল হাসান। বোলিং র‌্যাঙ্কিংয়ে অপরিবর্তিত তার অবস্থান, আছেন ৩৩ নম্বরে। অলরাউন্ডিং তালিকার শীর্ষও ধরে রেখেছেন টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক।

Tags: এডিটর্স পিকএডিটর্স পিক-টি২০টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২নাসুমমোস্তাফিজরিজওয়ানশান্তহাসারাঙ্গা
Previous Post

শহীদ নূর হোসেনের গুলিবিদ্ধ ছবিসহ ৩৫টি ছবি উন্মুক্ত

Next Post

চলে গেলেন ‘হ্যারি পটার’ খ্যাত তারকা লেসলি ফিলিপস

Next Post
লেসলি ফিলিপসের ছবি, হ্যারি পটার অভিনেতা, স্মার্ট ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন ‘হ্যারি পটার’ খ্যাত তারকা লেসলি ফিলিপস

প্রতি জেলায় হবে স্টেডিয়াম, বিভাগে বিকেএসপি - চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি জেলায় হবে স্টেডিয়াম, বিভাগে বিকেএসপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT