চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবর-রিজওয়ানে ফাইনালে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 09, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটাররা উল্লাসে মাতোয়ারা, বাবর-রিজওয়ানে ফাইনালে পাকিস্তান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাট হাতে বোল্ট-সাউদিদের ভুগিয়েছেন বাবর-রিজওয়ান। দুই ওপেনারের গড়ে দেয়া ভিতে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ১৩ নভেম্বর মেলবোর্নে শিরোপার মঞ্চে সবার আগে জায়গা করে নিয়েছে বাবর আজমের দল।

সিডনিতে জিতলেই ফাইনাল— এমন ম্যাচে টস জিতে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান জমা করেন কিউইরা। জবাবে ৫ বল হাতে রেখে দাপুটে জয় তুলে নেয় পাকিস্তান।

বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলটি হবে বাবর-রিজওয়ানদের শিরোপার প্রতিপক্ষ।

বুধবার চ্যালেঞ্জিং স্কোরে শুরুটা দারুণ করতে পারত নিউজিল্যান্ড। বোল্টের বলে বাবরকে শূন্য রানে ফেরানোর সুযোগ হারিয়ে ফেলেন কনওয়ে। পাকিস্তানের আলোচিত-সমালোচিত জুটি পরে আনে ১০৫ রান। পাওয়ার প্লের ৬ ওভারে নয়ের উপরে রানরেটে তোলে ৫৫ রান।

জয়ের পথ সহজ করে ফেরেন অধিনায়ক বাবর। ৪২ বলের ইনিংসে ৭ চারে করেন ৫৩ রান। বাকি পথ হারিসকে নিয়ে এগোন রিজওয়ান। ফাইনালে ওঠার দিনে ৫ চারে ৪৩ বলে ৫৭ রান আনেন উইকেটরক্ষক-ব্যাটার। বোল্টের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন।

শেষ ওভারে ২ রানের সমীকরণ রেখে স্যান্টনারের বলে অ্যালেনকে ক্যাচ দেন হারিস। ফেরার আগে ২৬ বলে মারেন দুটি চার ও একটি ছক্কা। শেষ পর্যন্ত ৪ বল ও ৭ উইকেটের জয় পায় পাকিস্তান। গতবারের রানার্স আপ কিউইরা এবার থামল শেষ চারে।

বোলারদের বাজে দিনে উইকেট না পেলেও দুর্দান্ত ছিলেন ইশ সোধি। স্পিনার ৪ ওভারে খরচ করেছেন ২৬ রান। ৩৩ রান খরচ করা বোল্টের শিকার বাবর ও রিজওয়ান। ২৬ রান দিয়ে স্যান্টনার ফিরিয়েছেন হারিসকে। বাকি সবাই উইকেটশূন্য ছিলেন, খরচ করেছেন ওভারপ্রতি আটের বেশি রান।

এর আগে ব্যাটিংয়ে শাহিন-নওয়াজের দিনে কিউইদের একমাত্র ফিফটি ও সর্বোচ্চ রান এনেছেন ড্যারিল মিচেল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান অধিনায়ক উইলিয়ামসনের।

ইনিংসের শুরুর ওভারের তৃতীয় বলে অ্যালেনকে ফেরান শাহিন। ৩ বলে ৪ করে ফেরার আগের বলেই ফিরতে পারতেন যিনি। এলবির আবেদন তার বিপক্ষে আসলেও রিভিউ নিয়ে সেই যাত্রায় বেঁচে যান ফিন।

দ্বিতীয় উইকেট জুটিতে ৩৪ রান আনেন কনওয়ে-উইলিয়ামসন। মাঝে নওয়াজ ভুল না করলে পাওয়ার প্লেতেই ফিরতে হতো কিউই অধিনায়ককে। রান আউটের দারুণ সুযোগ হাতছাড়া করেন বোলিং প্রান্তে থাকা নওয়াজ।

পাওয়ার প্লেতে ৩৮ রান তুলতে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। পঞ্চাশের আগেই ফেরেন গ্লেন ফিলিপস। ধস নামার দ্বারপ্রান্তে থাকা দলকে পথ দেখান অধিনায়ক। মিচেলকে নিয়ে গড়েন ৬৬ রানের জুটি। ১৬.২ ওভারে আফ্রিদির বলে যখন উইলিয়ামসন ফেরেন, সংগ্রহ ১১৭ রান।

অধিনায়কের ব্যাট থেকে আসে ৪২ বলে ৪৬ রান, ইনিংস সাজান একটি করে চার ছক্কায়। শেষ ৫ ওভারে ৪৬ রান তুলে দলকে চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছে দেন মিচেল। ইনিংসের সর্বোচ্চ স্কোরার অপরাজিত থাকেন ৩৫ বলে ৫৩ রানে। দেড়শ ছাড়ানো স্ট্রাইক রেটে হাঁকান ৩টি চার ও একটি ছক্কার মার। ১২ বলে ১৬ রান যোগ করেন জিমি নিশাম।

পাকিস্তানের দিনে ২৪ রান খরচায় ২টি উইকেট নেন শাহিন। ২ ওভারে ১২ রান দেয়া নওয়াজের শিকার ফিলিপস। কনওয়েকে দুর্দান্ত এক থ্রোয়ারে রান আউট করেন শাদাব খান। বল হাতে তিনি ছিলেন খরুচে, ৪ ওভারে ৩৩ রান দিলেও পাননি কোনো উইকেট।

Tags: আফ্রিদিটি-টুয়েন্টি নিউজিল্যান্ডটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ফাইনালবাবররিজওয়ানসিডনিসেমিফাইনাল
Previous Post

পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Next Post

অন্যদিন হুমায়ূন সাহিত্য পুরস্কার পাচ্ছেন আনোয়ারা সৈয়দ ও মৌরি

Next Post
আনোয়ারা সৈয়দ ও মৌরি, সাহিত্য পুরস্কার প্রাপ্ত দুই নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যদিন হুমায়ূন সাহিত্য পুরস্কার পাচ্ছেন আনোয়ারা সৈয়দ ও মৌরি

শহীদ নূর হোসেনের গুলিবিদ্ধ ছবি সহ ৩৫টি ছবি উন্মুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ নূর হোসেনের গুলিবিদ্ধ ছবিসহ ৩৫টি ছবি উন্মুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT