চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু স্ক্যান্ডাল খুঁজলে হবে না, উৎসাহও ‍দিতে হবে: মৌসুমী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 09, নভেম্বর 2022
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র চ্যানেল আই অনলাইন এর একজন সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমী/ছবি: নয়ন

‘নতুন শিল্পীরা ইন্ডাস্ট্রিতে এসে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক ভালো কাজ করছে। তারা অনেক মেধাবী। আপনাদের দৃষ্টিভঙ্গি বদলালে তারা আরও অনেক ভালো কাজ করতে পারবে। আপনারা যদি শুধু তাদের স্ক্যান্ডাল খোঁজেন, তাহলে তারা এগিয়ে যেতে পারবে না। তাদের অনেক উৎসাহ দিতে হবে।’

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে কথাগুলো বলেন চিত্রনায়িকা মৌসুমী। শুক্রবার (১১ নভেম্বর) ৩০টির মতো হলে মুক্তি পাচ্ছে এই তারকার ছবি ‘ভাঙন’। মুক্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের একটি বাসার গ্যারেজে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মৌসুমী।

নব্বই দশক পরবর্তী চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেছেন মৌসুমী। তবে এখন বড়পর্দায় আগের মতো সরব নন তিনি। অনেকটা ক্ষোভ ঝেড়ে মৌসুমী তার সময়ের উদাহরণ টেনে বলেন, আমরা কি ভুল করিনি? আমরাও অনেক ভুল করেছি। ভুল শুধরে নেয়া, সুন্দরভাবে উপস্থাপন করা এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাদের দাঁড় করিয়ে দেয়া- এই কাজগুলো কিন্তু সাংবাদিক ভাইয়েরাই করেছে।

”কিন্তু এখন যারা কাজ করছেন, আপনারা সেটা করেন না। আপনার যা ইচ্ছে তাই নিউজ, ভিডিও করে উপস্থাপন করেন। তাতে আমাদের ছেলে মেয়েদের ভালো হওয়ার রাস্তা নেই। এছাড়া যারা নতুন সম্ভাবনাময় কাজ করছেন তারাও আগ্রহ হারাবে।”

‘ভাঙন’ প্রসঙ্গে মৌসুমী বলেন, এই সিনেমাটি গল্প মানবজীবনের গভীরকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। মূলত কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।

ছবির গল্পে দেখা যাবে একটি রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষকে। যেখানে হকার, যৌনকর্মী, পকেটমার, বংশীবাদকসহ নানা ধরনের মানুষের জীবনে প্রতিচ্ছবি উঠে এসেছে।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তিনি জানান, তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প নিয়েই ‘ভাঙন’। পরিচালনা করেন মির্জা সাখাওয়াত হোসেন।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান এই ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বুলবুল আহমেদ জয়, মির্জা আফরিশ, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, হলিপুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী।

Tags: মৌসুমীলিড বিনোদনসিনেমা
Previous Post

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

Next Post

পোল্ট্রি শিল্প রক্ষায় প্রান্তিক খামারিদের মানববন্ধন

Next Post
প্রান্তিক খামারিদের মানববন্ধন ও পোল্ট্রি শিল্প রক্ষার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পোল্ট্রি শিল্প রক্ষায় প্রান্তিক খামারিদের মানববন্ধন

পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT