চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আজ ভোটগ্রহণ  

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 08, নভেম্বর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটের জন্য প্রস্তুত ভোটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ আজ (৮ নভেম্বর)। মধ্যবর্তী নির্বাচন হোয়াইট হাউসে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এবং তার দলের ভাগ্য নির্ধারণের পাশাপাশি গোটা জাতির দিকনির্দেশনার ওপর এক বিরাট প্রভাব ফেলে থাকে। মঙ্গলবারের এই নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর কোনও ব্যালট হচ্ছে না। তবে প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি এই নির্বাচনে সিদ্ধান্ত হবে কংগ্রেসের পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে আইনসভা এবং গভর্নরের অফিস কে নিয়ন্ত্রণ করবে।

কংগ্রেসের উচ্চ কক্ষ বা সিনেটের ১শ আসনের মধ্যে ৩৪টির এবং প্রতিনিধি পরিষদের ৪শ ৩৫ আসনের সবকটিতে এ নির্বাচন হবে।

এরই মধ্যে ৪৭টি অঙ্গরাজ্যে চার কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। শেষ মুহূর্তে ভোটারদের মনজয়ে প্রার্থী ওয়েস মুরকে নিয়ে ডেমোক্র্যাটদের দুর্গ হিসেবে পরিচিত মেরিল্যান্ডে প্রচারণা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে জেডি ভ্যান্সের পক্ষে ওহিওতে শেষ নির্বাচনী প্রচারাভিযান চালিয়েছেন রিপাবলিকান দলের নেতা ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের দুই কক্ষই এখন ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকলেও মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের একটি কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা প্রেসিডেন্ট বাইডেনের যেকোনো পরিকল্পনা আটকে দিতে পারবেন।

ইউক্রেন যুদ্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিভিন্ন নির্বাচনী জরিপে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে এগিয়ে আছেন। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের হাতে থাকবে না রিপাবলিকানদের কাছে যাবে- তা জানতে কয়েক দিন অপেক্ষা করতে হবে।

Tags: যুক্তরাষ্ট্রে নির্বাচন
Previous Post

বিশ্বে করোনায় বেশি সংক্রমণ জাপানে, মৃত্যুর শীর্ষে ফ্রান্স

Next Post

এক সিনেমায় তিন ভাই!

Next Post
তিন ভাই এক সিনেমায়, বাংলাদেশি অভিনেতা ও প্রযোজকরা একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সিনেমায় তিন ভাই!

অস্ট্রেলিয়ার জেমি সিডন্সের স্ত্রী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সমুচার পাগল জেমি সিডন্সের স্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT