চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাঁত কামড়ে লড়ছেন ইবাদতরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 06, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১২৭ রানের অল্প পুঁজি নিয়ে জিততে বোলার-ফিল্ডারদের অসাধারণ পারফরম্যান্স আবশ্যক হয়ে দাঁড়ায়। অথচ ক্যাচ মিসে ম্যাচ থেকেই ছিটকে যাওয়ার অবস্থায় পড়েছে বাংলাদেশ। যদিও নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি বাবরের পর রিজওয়ানকেও ফিরিয়ে আশা বাঁচিয়ে রেখেছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬৯ রান।

পাকিস্তান শূন্য রানেই উইকেট হারাতে পারত। তাসকিনের বলে রিজওয়ানের সহজ ক্যাচ ফেলে দেন সোহান। তাতে ওপেনিং জুটিতে পাকিস্তান ৫৭ রান তুলে ফেলার সুযোগ পায়।

নাসুম আহমেদের বলে সুইপ করতে গিয়ে মোস্তাফিজের তালুবন্দি হয়ে ফেরেন বাবর আজম। ৩৩ বলে ২ চারে অধিনায়ক করেন ২৫ রান।

ইবাদত হোসেনের দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে পয়েন্টে শান্তর তালুবন্দি হন ৩২ বলে ২ চার ও এক ছক্কায় ৩২ রান করা রিজওয়ান।

এর আগে সেমিফাইনালে ওঠার সুযোগটা ব্যাট হাতে ভালোভাবে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সাকিবের বিতর্কিত আউট ও বাকি ব্যাটারদের ব্যর্থতায় অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে ১২৭ রান পায় লাল-সবুজের দল।

দিনের প্রথম ম্যাচে শক্তিশালী সাউথ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে সেমিফাইনালের সমীকরণ নাটকীয় পর্যায়ে নিয়ে গেছে নেদারল্যান্ডস। ডাচদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু প্রোটিয়াদের হারে শেষ চারে যাওয়ার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। সেক্ষেত্রে টাইগারদের অবশ্যই হারাতে হবে পাকিস্তানকে। কাজটা যদিও এখন বেশ কঠিন।

Tags: অ্যাডিলেডটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২তাসকিননুরুল
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৭

Next Post

কন্যা সন্তানের বাবা-মা হলেন রণবীর-আলিয়া

Next Post
রণবীর-আলিয়া নবজাতকের সাথে খুশি, নতুন জীবন শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্যা সন্তানের বাবা-মা হলেন রণবীর-আলিয়া

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে ড্রাইভ করতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিদায়, সেমিতে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT