চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের আউট ঘিরে ‘বিতর্ক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 06, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
খেলার মাঠে সাকিবের আউটের পর বিতর্কের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শাদাব খানের করা একাদশ ওভারে রিভার্স সুইপ খেলে পয়েন্টে শান মাসুদের হাতে ধরা পড়েন সৌম্য সরকার। ১৭ বলে এক চার ও এক ছক্কায় ২০ রান করা সৌম্য মাঠ ছাড়লে আসেন সাকিব আল হাসান। পরের বলে এগিয়ে এসে মারতে গিয়ে বল সাকিবের বুটে লাগে। এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া দেন। টিভি রিপ্লেতে দেখা যায়, বল আগে ব্যাটে হালকা ছুঁয়েছিল। বিস্ময়করভাবে তৃতীয় আম্পায়ারও সাকিবের আউটের সিদ্ধান্তই বহাল রাখেন। যা ঘিরে উঠেছে বিতর্ক।

আউট হওয়ার পর সাকিবের যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। ডাগ আউটে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের হতভম্ব চেহারাও টিভি পর্দায় ধরা পড়ে। সাকিব এসে দুই ফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলতে থাকেন। গ্যালারিতে থাকা দর্শকরা বিষয়টি বিশ্বাস করতে পারছিলেন না। সাকিব বেরিয়ে যেতে যেতে ফিরে এসে আবারও কথা বলেন আম্পায়ারের সাথে। শেষ পর্যন্ত রানের খাতা না খোলা সাকিবকে আফসোস নিয়েই মাঠ ছাড়তে হয়।

রোববার অ্যাডিলেডে অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের এপর্যন্ত স্কোর ১৫ ওভারে ৪ উইকেটে ৯৯ রান। আফিফ হোসেন ৯ বলে ৭ ও মোসাদ্দেক হোসেন ৬ বলে ২ রান করে ক্রিজে আছেন।

সাকিবের বিতর্ক ওঠা আউটের পর ফিফটি তুলে নেন শান্ত। ৪৮ বলে ৭ চারে ৫৪ রান করে তিনি ইফতিখারের বলে বোল্ড হন। রানের খাতা খোলার আগে শান্ত জীবন পেয়েছিলেন। তার ক্যাচ নিতে পারেননি শাদাব। ব্যক্তিগত ২০ রানে থাকা শান্তর ক্যাচ মিস করেন শাহিন শাহ আফ্রিদি।

এর আগে শাহিন শাহ আফ্রিদির বলে শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে শান মাসুদের হাতে ধরা পড়ে লিটনের ইনিংস ৮ বলে ১০ রানেই শেষ হয়।

দিনের প্রথম ম্যাচে শক্তিশালী সাউথ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে সেমিফাইনালের সমীকরণ নাটকীয় পর্যায়ে নিয়ে গেছে নেদারল্যান্ডস। ডাচদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু প্রোটিয়াদের হারে শেষ চারে যাওয়ার দারুণ সম্ভাবনার সামনে দাঁড়িয়ে গেছে বাংলাদেশ। সেক্ষেত্রে টাইগারদের অবশ্যই হারাতে হবে পাকিস্তানকে।

Tags: অ্যাডিলেডএডিটর্স পিকএডিটর্স পিক-টি২০টি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২লিটনশান্তসাকিব
Previous Post

মহাদেও নদীতে চলছে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন

Next Post

সরকারি কর্মচারীদের গ্রেপ্তার: আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

Next Post

সরকারি কর্মচারীদের গ্রেপ্তার: আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

কাপ্তাই হ্রদে নৌকা ও জাহাজের দৃশ্য, জলরাশি ও আকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদে নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT