চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের বড় চ্যালেঞ্জ দিলো অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 04, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ব্যাটিংরত খেলোয়াড়ের সক্রিয় মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে ছিটকে যাওয়া অ্যারন ফিঞ্চের জায়গায় অজিদের নেতৃত্ব দিচ্ছেন ম্যাথু ওয়েড। ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। তবে মিচেল মার্শের ঝড়ো ইনিংসের পর খেই হারানো দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আসরে প্রথম জয় পেতে নবী-রশিদদের প্রয়োজন ১৬৯ রান।

অ্যাডিলেডে টসে হেরে ব্যাটে নেমে দারুণ শুরু আনেন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরুন গ্রিন। মাঝে মিচেল মার্শ খেললেও বাকিরা ছিলেন ব্যর্থ। শেষ পর্যন্ত থাকা ম্যাক্সওয়েল ফিফটি হাঁকিয়ে দলকে এনে দিয়েছেন পৌনে দুইশর সংগ্রহ।

শুক্রবার ফিঞ্চের জায়গায় নেমে অবশ্য সুবিধা করতে পারেননি গ্রিন, ফজলহক ফারুকির বলে ফিরেছেন ৩ রান করে। তৃতীয় উইকেটে মার্শকে নিয়ে দ্রুত রান তোলেন ওয়ার্নার।

দলীয় ৪৮ রানে নাভিন উল-হকের শিকার হয়েছেন বাঁহাতি তারকা ওপেনার, ১৮ বলে ৫ চারে তুলেছেন ২৫ রান। ব্যর্থ হয়েছেন একাদশে ফেরা স্টিভেন স্মিথ। মার্কাস স্টয়নিসও থাকতে পারেননি বেশি সময়। অধিনায়ক ওয়েড থেমেছেন ৮ বলে ৬ রান এনে।

মাঝের দিকে ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলে রানের চাকা সচল রাখেন মিচেল মার্শ। দেড়শ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ডানহাতি হাঁকিয়েছেন তিন চার ও দুই ছক্কা। পঞ্চম উইকেটে স্টয়নিসকে নিয়ে ফিফটি ছাড়ানো জুটি আনেন ম্যাক্সওয়েল। দলীয় ১৩৯ রানে স্টয়নিস ২১ বলে ২৫ রান করে ফিরলে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া।

একপাশ আগলে চাপ কাটিয়ে নেয়ার চেষ্টা চালান ম্যাক্সওয়েল। অপরপাশে তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন ওয়েড, প্যাট কামিন্স ও টেলএন্ডাররা। শেষ পর্যন্ত রশিদ-ফারুকিদের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রানে থামে অস্ট্রেলিয়া। ৩২ বলে ৬ চার ও দুই ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল।

ভালো শুরুর পর মাঝের দিকে খেই হারায় আফগান বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে তারা। ৪ ওভারে ২১ রান খরচ করে ৩ উইকেট নেয়া নাভিন-উল-হক অজিদের দমিয়ে রেখেছিলেন। ২৯ রান দিয়ে গ্রিন ও ওয়েডকে ফিরিয়েছেন ফারুকি। একটি করে উইকেট নিয়েছেন ৪২ রান খরচ করা মুজিব, ২৯ রান দেয়া রশিদ খান।

Tags: টি-টুয়েন্টি অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি আফগানিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ম্যাক্সওয়েলরশিদ
Previous Post

মাঠে থাকার নামে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে: দীপু মনি

Next Post

বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বাধা দিচ্ছে না

Next Post
বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বাধা দিচ্ছে না, প্রধান বক্তা বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বাধা দিচ্ছে না

চিনি বিক্রির জন্য বিভিন্ন ধরনের চিনি পাত্রে সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে চিনি নিয়ে হা হুতাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT