চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের সাফল্যের মন্ত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 04, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাসকিন হাসিমুখে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিলেড থেকে: ৪ ওভারে মাত্র ১৫ রান। ১৬ ডট বল। অ্যাডিলেড ওভালে ভারতের ওপেনারদের যেভাবে চেপে ধরেছিলেন তাসকিন আহমেদ, তা এক কথায় অবিশ্বাস্য।

বিশ্বের অন্যতম ব্যাটিং শক্তির দল ভারতের বিপক্ষে এমন বোলিংয়ের পর তাসকিন জানালেন, নিজের শক্তির জায়গায় ভরসা রেখে ছুটে চলেছেন তিনি। সফলও হচ্ছেন টাইগার স্পিডস্টার।

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক বোলার তাসকিন। প্রথম তিন ম্যাচে উইকেট পেয়েছে বল হাতে নিতেই। ভারতের বিপক্ষে উইকেট না পেলেও ইকোনমি ছিল ৩.৭৫।

কীভাবে পারলেন লোকেশ রাহুল, বিরাট কোহলি, রোহিত শর্মাদের বোতলবন্দী করে রাখতে, ভারত ম্যাচে ছিল কিনা কোনো বিশেষ পরিকল্পনা? শুক্রবার অ্যাডিলেডে তাসকিন জানালেন সেসবই।

‘প্রত্যেকটা ম্যাচে আমার স্ট্রেন্থে ফোকাস করছি, সবাই ভালো ব্যাটসম্যানের বিপরীতে বোলিং করছে। আমি আমার শক্তিতে বিশ্বাস করছি। ওরা কী শট ভালো খেলে সেটা না দেখে, আমার স্ট্রেন্থ তো সক্ষম যেকোনো ব্যাটসম্যানের সামনে ভালো বোলিং করার। বেশিকিছু চিন্তা না করে প্রসেসে আগাচ্ছি, উইকেট কী পারমিট করতেছে, সেদিন সেই পার্টিকুলার সিচুয়েশনটা রিড করে বল করার চেষ্টা করছি।’

তাসকিন জানালেন উন্নতির ধারায় থেকে নিজেকে পাকা খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে চান, ‘আসলে প্রত্যেকটা ম্যাচই আমার জন্য গুরুত্বপূর্ণ। উইকেট অনেক সময় পাবো, অনেক সময় পাবো না। আমার প্রসেসে আমি আগাচ্ছি। লক্ষ্য নিজেকে প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা দিন পারপাসফুলি প্র্যাকটিস করে উন্নতি করা এবং চাই একজন পরিপূর্ণ খেলোয়াড় হতে, সব সাইড থেকেই আরও উন্নতি করে ছাড়িয়ে যেতে চাই, এটাই আমার লক্ষ্য।’

বিশ্বকাপের প্রথম দুটি জয়েই ম্যাচের নায়ক তাসকিন। হয়েছেন ম্যাচসেরা। ভারতের বিপক্ষে জিততে পারলেও লিটনের সঙ্গে তিনিও হতেন সেরার দাবিদার। তবে ফল বাংলাদেশের পক্ষে আসেনি।

‘ম্যাচ হারলে যেকোনো ম্যাচই খুব খারাপ লাগে। ওই দিন রাতে ঘুমাতে সবারই কষ্ট হয়, সত্যি কথা যেটা। ম্যাচ হেরেছি, এটা অবশ্যই খারাপ লাগছে। তবে এখান থেকে অনেককিছু পজিটিভ নেয়ার আছে। ভালো ক্রিকেট খেলতে পেরেছি। শেষটা ভালো করে যেনো যেতে পারি।’

রোববার অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। জয় পেলে আর সাউথ আফ্রিকা যদি নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায়, তাহলে সেমিফাইনালের আশাও জাগবে টাইগারদের।

Tags: অ্যাডিলেডটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২তাসকিনলিড টি-টুয়েন্টি বিশ্বকাপ
Previous Post

সাকিবের অটোগ্রাফ পেতে মরিয়া অ্যাডিলেডের প্রবাসীরা

Next Post

যে কোন ত্যাগের বিনিময়ে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনবে: ফখরুল

Next Post
ফখরুল ইসলাম বিএনপি নেতা, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোন ত্যাগের বিনিময়ে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনবে: ফখরুল

নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে পৌঁছানো নিউজিল্যান্ড পড়তে পারে ‘বাদ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT